3 Answers
লেবু একটি প্রাকৃতিক ব্লিচ। লেবুর রসের সাথে সামান্য পানি মিশিয়ে একটি তুলার বলের সাহায্যে তা মুখে ৩-৪ মিনিট ঘষুন। যদি সেনসিটিভ স্কিন হয় তাহলে এর সাথে গোলাপ জল মিশিয়ে নিবেন। সম্ভব হলে ১ চামচ লেবুর রসের সাথে ২ চামচ ই ক্যাপসুল মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জন্য খুবই উপকারী।
বয়স সন্ধি:কালে ব্রণের সমস্যা দেখা দেয় টিনেজারদের মাঝে সবচেয়ে বেশী। এছাড় ত্বক বেশি তৈলাক্ত হলে, হরমোনের পরিবর্তন, ত্বকে ধুলো-ময়লা জমে থাকা, বংশগত কারণ, ত্বকে ভিটামিনের অভাবের কারণেও ব্রণ হয়ে থাকে। সমস্যার সমাধান ব্রণের সমস্যা দূর করার জন্য ডিপ ক্লিনজিংটা অত্যন্ত জরুরি। সাধারণত ভাজাপোড়া ও তেলযুক্ত খাবার কম খেতে হবে। অয়েল ফ্রি ক্লিনজিং দিয়েই ত্বক পরিষ্কার করতে হবে। বাসায় ফিরে সঙ্গে সঙ্গে মুখ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। সারাদিনে অন্তত পক্ষে দুইবার গোসল করতে হবে। এছাড়া প্রতিদিন তিন থেকে চারবার মুখ ধোয়ার অভ্যাস করতে হবে। ত্বকে নিয়মিত একটু ছাকা ময়দা ও মধু পানি দিয়ে মিশিয়ে পেস্ট করে মুখে লাগাতে হবে। এতে করে ব্রণের দাগ মিলিয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে ত্বক উজ্জ্বল হবে। যে স্থানে ব্রণ ওঠে, সেখানে বরফ ঘষলে উপকার পাওয়া যায়। এতে ব্রণের ফোলা ভাবটা কম মনে হয়। ব্রণ ভালো হওয়ার পর কচি ডাবের পানি মুখে দিলে ব্রণের দাগ বসার আশঙ্কা একেবারেই থাকে না। সতর্কতা ব্রণে হাত না লাগানো ভালো। হাত লাগালে তা দ্রুত ছড়িয়ে পড়ে। যাদের ত্বকে ব্রণ রয়েছে তাদের ভারী মেকআপ না করাই ভালো। প্রচুর পরিমাণে পানি খেতে হবে। নিয়মিত ত্বক পরিষ্কার রাখতে হবে। তা না হলে ব্রণ একবার সেরে যাওয়ার পর আবারও হওয়ার সম্ভাবনা থেকে যায়। পেট পরিষ্কার রাখার জন্য শাকসবজির খাবারের পাতে রাখা খুবই জরুরি। কারণ কোষ্ঠকাঠিন্যের জন্যেও ত্বকে ব্রণ হয়ে থাকে। যতটা সম্ভব ভাজাপোড়া এড়িয়ে চলতে হবে।
অনেক কারণেই আমাদের ত্বকে কালো দাগ পড়তে পারে। ব্রণের দাগ, স্ট্রেস, রোদে পোড়া ইত্যাদি কারণে ত্বকে কালো দাগ পড়তে পারে। কালো দাগ দূর করতে নিয়মিত ত্বকের যত্নের করতে হবে। ত্বকের যত্নে এই নিয়মগুলো মেনে চলবেন: ১) নিয়মিত ৮-১০ গ্লাস পানি পান করা,২) নিয়মিত পর্যাপ্ত ঘুমানো,৩) সপ্তাহে অন্তত ১ বার আপনার তোয়ালে, বিছানা চাদর, বালিশের কভার, চিরুনি, মেকাপ ব্রাশ- এধরণের জিনিসগুলো ধুয়ে দিন,৪) অবশ্যই নিয়মিত ত্বক এবং মাথার ত্বক পরিষ্কার করবেন।কালো দাগ দূর করতে দারচিনি গুঁড়া এবং মধুর মিশ্রণ কালো দাগের উপর দিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলবেন। এছাড়া কালো দাগের উপর বেবি অয়েল লাগিয়ে ঘুমাতে পারেন। এতে কিছুদিনের মধ্যেই কালো দাগ চলে যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy