1 Answers
প্রথম কথা, শব্দটি হবে 'গ্রাফিক ডিজাইনার', 'গ্রাফিক্স ডিজাইনার' নয়। যহোক, যারা বিভিন্ন ধরনের কম্পিউটার সফটওয়্যার ব্যাবহার করে ডিজাইনের কাজ করেন, তারাই গ্রাফিক ডিজইনার। বইয়ের প্রচ্ছদ, ক্যালেন্ডার, বিভিন্ন প্রোগামের কার্ড, বিজনেজ কার্ড, ব্যানার সহ ওয়েব ডিজাইন, লোগো ইত্যাদি যারা কম্পিউটার সফটওয়্যার ব্যাবহার করে ডিজাইন করেন, তাদেরকেই গ্রাফিক ডিজাইনার বলে। গ্রাফিক ডিজাইনার হতে চাইলে আপনাকে কিছু গ্রাফিক ডিজাইন সফটওয়্যারের কাজ শিখতে হবে। যেমন: ১. About Illustrator ২. Adobe Photoshop ৩. Poser Pro ৪. SketchBook Pro ৫. Blender ইত্যাদি আপনি এর মধ্যে যেকোন এক বা একাধিক সয়টওয়্যার শিখতে পারেন। তবে, গ্রাফিক ডিজাইনার হতে চাইলে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ তা হল সৃজনশীলতা। আপনার ভিতরে যদি সৃজনশীলতা না থাকে তবে আপনি ভাল মানের গ্রাফিক ডিজাইনার হতে পারবেন না। এর জন্য আপনাকে বেশি বেশি অনুশীলন করতে হবে, ভাল ভাল কাজ দেখতে হবে এবং নতুন নতুন ডিজাইন চিন্তা করে বের করতে হবে। তাহলেই আপনি একজন ভাল মানের গ্রাফিক ডিজাইনার হতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy