কিভাবে ত্বকে উজ্জলতা আসবে?

ত্বকে খুব কালচে দাগ হয়েছে অামার, কিভাবে এর সমাধান পাব।
2879 views

6 Answers

Almas pearl cream টি ব্যাবহার করতে পারেন| মূল্য ৩৫০৳

2879 views Answered

আপনি লেবু দিয়ে ত্বকের উজ্জলতা বৃদ্ধি এবং দাগ দুর করতে পারবেন। ব্যবহার পদ্ধতিঃ - ২ টেবিল চামচ কমলার রস এবং ১ চিমটি হলুদগুঁড়ো একসাথে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে, ঘাড় ও গলায় লাগিয়ে নিন রাতে ঘুমুতে যাওয়ার আগে। পরের দিন সকালে উঠে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। আপনি চাইলে হাতে পায়েও লাগাতে পারেন এই মিশ্রণটি। প্রতিদিন ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। - শুকনো কমলার খোসা গুঁড়ো করে নিন। ১ টেবিল চামচ শুকনো কমলার খোসা ১ টেবিল চামচ টকদইয়ে ভালো করে মিশিয়ে পেস্টের মতো তৈরি করুন। এই পেস্টটি ত্বকে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। এই মাস্কটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির পাশাপাশি ত্বকের দাগও দূর করতে সহায়ক। সপ্তাহে ১ বা ২ বার ব্যবহার করলেই ভালো ফলাফল পাবেন।

2879 views Answered

২ চামচ বেসন, ১ চা চামচ কাঁচা হলুদ বাটা, ১ চা চামচ কমলার খোসা বাটা একসাথে মিশিয়ে পেষ্ট তৈরি করুন। এবার এটা মুখে, ঘাড়ে মাখিয়ে রেখে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন। আপেল এবং কমলার খোসা একসাথে বেটে এর সাথে ১ চামচ দুধ, ডিমের সাদা অংশ এবং কমলার রস মেশান। এবার মিশ্রনটা ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। পাকা পেঁপের শাঁস মুখে মেখে নিন। ১ চামচ পাকা পেঁপের শাঁস ও ১ চামচ শশার রস মুখে মেখে নিন। ত্বক উজ্জ্বল হবে। ব্রণ থাকাকালীন মুখমন্ডলের ত্বকে কোন তৈলাক্ত পদার্থ ও ক্রিম লাগাবেন না।একটি ডিম, ২ টেবিল চামচ অলিভ অয়েল, একটি গোটা লেবুররস ভালো করে মিশিয়ে নিন, এটি নখ, গলা, হাত ও ঘাড়ের কালো ছোপে ১৫-২০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। এতে ব্রণের দাগ, হাত, ঘাড়ের কালো ছোপ ইত্যাদি সেরে যাবে। আধাপাকা চিনির সাথে অলিভ অয়েল মিশিয়ে সারাগায়ে মেখে শুকাতে দিন। শুকিয়ে গেলে এটিকে ঘষে তুলে ফেলুন। এবার সামান্য গরম পানিতে ভালো করে গোসল করে নিন। সপ্তাহে একবার করবেন। এতে শরীরের ত্বক মসৃণ থাকবে। ১ চা চামচ লেবুর রস ও ১ চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে ১০-২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

2879 views Answered

ত্বকের উজ্জ্বলতা মাত্র ১৫ মিনিট ব্যয়ে ফিরিয়ে আনার সহজ দুটি পদ্ধতি: একটি বাটিতে ১ টি ডিমের সাদা অংশ নিন এতে ২ টেবিল চামচ তাজা লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন মুখ ভালো করে পরিষ্কার করে নিয়ে গরম পানির ভাপ নিন ৩/৪ মিনিট। এরপর ডিম ও লেবুর মাস্কটি লাগান ত্বকে। ১০-১২ মিনিট পরে কুসুম গরম পানি দিয়ে ত্বক ধুয়ে মুছে ফেলুন। ফিরিয়ে আনুন ত্বকের শুভ্রতা ও উজ্জলতা। দ্বিতীয় পদ্ধতিঃ একটি বাটিতে ১ টেবিল চামচ ময়দা নিন। এতে ১ টেবিল চামচ মধু এবং পরিমাণ মতো দুধ দিয়ে মিশিয়ে পেস্টের মতো তৈরি করুন খুব ভালো করে মেশাবেন, পেস্টটি যেন একটু পাতলা ধরণের হয়। এরপর এই পেস্টটি একটি ব্রাশের সাহায্যে মুখ ও গলার ত্বকে লাগান। চাইলে হাতে ও পায়েও লাগাতে পারেন। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মাস্কটি ধুয়ে ফেলুন। সামান্য ময়েসচারাইজার লাগিয়ে নিন দেখবেন কি সুন্দর উজ্জ্বল হয়ে উঠেছে মুখের ত্বক ।

2879 views Answered

ত্বকের উজ্জলতা বাড়াতে রোজ সকালে যা করবেনঃ ত্বকের রঙ ফর্সা বা উজ্জ্বল করতে চাইলে রোজ সকালে ছোট্ট একটি রুটিন মেনে চলুন। মাত্র ৭ দিনে লক্ষ্য করতে পারবেন পার্থক্য, উজ্জ্বল ও প্রাণবন্ত হয়ে উঠবে ত্বকের রঙ। ১ মাস টানা মেনে চললে দারুণ উজ্জ্বল আর ফর্সা হয়ে উঠবে আপনার রঙ। ত্বকের রঙ উজ্জল করতে রোজ সকালে করণীয় সম্পর্কে : # ঘুম থেকে উঠেই এক গ্লাস উষ্ণ পানি খাবেন খালি পেটে। চাইলে সামান্য মধু মিশিয়েও খেতে পারেন। এক গ্লাস উষ্ণ পানি কেবল ত্বক নয়, আপনার বাকি দেহকেও সতেজ করে তুলবে। এবং আপনার পরবর্তী রূপচর্চার জন্য ত্বককে প্রস্তুত করবে। # মুখে ভাপ নিন। একটি হাঁড়িতে গরম পানি নিয়ে সেই বাষ্প মুখে লাগান কয়েক মিনিট। খুব বেশী কাছ থেকে বাষ্প লাগাবেন না। খুব বেশী উত্তাপও যেন না লাগে। মুখে ভাগ দেয়া হলে পরিষ্কার তুলো দিয়ে মুখ মুছে নিন। # এবার আসে ফেস মাস্কের পালা। একটি টমেটো নিন। মাঝ থেকে কেটে দুভাগ করে ভেতরের পাল্প সবটুকু বের করে নিন। এর সাথে দিন আধা চামচ লেবুর রস, ১ টেবিল চামচ কাঁচা দুধ, সামান্য মধু। সম্ভব হলে ১ টেবিল চামচ শসার রসও দিন। লেবু ও টমেটো ন্যাচারাল ব্লিচ হিসাবে কাজ করবে, দুধ যোগাবে ময়েশ্চার, মধু দূর করবে ব্যাকটেরিয়ার আক্রমণ আর শসা কমাবে অতিরিক্ত তেল। এই ফেস মাস্কটি মুখে ও গলায়-হাতে কিংবা অন্যান্য জায়গায় মাখুন। ২০ থেকে ৩০ মিনিট রাখুন। রেখে ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানি দিয়ে। মুখ মুছে হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। বাইরে যাওয়ার প্রয়োজন থাকলে অবশসই সানস্ক্রিন ক্রিম মাখুন। # ত্বকের রঙ ফর্সা করতে রোজ সকালে এক গ্লাস গাজরের জুস খাওয়া অভ্যাস করুন।

2879 views Answered

রান্না ঘরে নানারকমের মুখরোচক খাবারের জন্য ব্যাসন নিশ্চই ব্যবহার করেই থাকেন, কিন্তু ১০ থেকে ১২ দিনের মধ্যেই ব্যাসন আপনার ত্বকের উজ্জব্লতা  বাড়িয়ে তুলতে পারে এটা কি আপনার জানা ছিল? হাতের কাছে এরকম একটি কাজের জিনিস থাকতে আর চিন্তার কারণ নেই| পুজোর আগে আপনাকে সুন্দর দেখানোর হাত থেকে আর কে আটকায়? আজকের লেখায় থাকছে ৫ টি ব্যাসনের ফেসপ্যাক| এর প্রতিটি উপাদান প্রাকৃতিক, তাই ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনাও কম থাকে এই ফেসপ্যাক গুলি ব্যবহার করলে|

2879 views Answered

Related Questions

Next steps