কিভাবে তিনমাস পরালেখা করে এইচঅসসিতে এ+ পাওয়া সম্ভব?
3 Answers
ওসম্ভব বলে কিছু নেই কথাটা যেমন সত্যি তেমনি অসম্ভবকে সম্ভব করা ততটাই কঠিন । আমার মনে হয় আপনি পারবেন ।আপনি নিচের টিপস গিলো ফলো করে দেখেতে পারেন-- ১. আজ থেকেই নতুন উদ্দিপনা নিয়ে A+ পাওয়ার লক্ষে পড়াশুনা শুরু করে দেন ।মনে রাখবেন হাতে সময় আছে মাত্র ৩ মাস । ২. বিগিত বছরের প্রশ্ন সংগ্রহ করে আপনার প্রতিটা স্যারের কাছে জান ,তাদের থেকে সাজেশন নিবেন উক্ত প্রশ্ন দেখিয়ে ,আশা করি তারা আপনাকে ভালো সাজেশন দিবে । ৩. এই ৩ মাস পড়াশুনার বাহিরে বাকি সব কিছু থেকে নিজেকে দূরে রাখুন । ৪. যেহেতু আপনি ১০% সম্পূর্ণ করেছেন তাই A+ পেতে দিনে ১৫-১৬ ঘন্টা পড়ার রুটিন করুন । ৫. মনোযোগ দিয়ে পড়তে থাকুন । চিন্তামুক্ত থাকার চেষ্টা করুন পড়ার সময় । ৬. মুখস্ত করা অধ্যায় গুলো প্রতিদিন রিভাইস করুন । সর্বশেষে আপনার মঙ্গল কামনা করছি,আল্লাহ আপনাকে সুস্থ রেখে পড়াশুনা চালিয়ে যাওয়ার সহায় হোক ।
এই কয়দিন একটু সময় নষ্ট না করেও ভালো করে পড়াশোনা করুন এবং পড়াগুলো মনে রাখতে নিচের টিপসগুলো অবলম্বন করুনঃ- (১) একই পড়া কয়েকবার পড়ুন:- কয়েকবার করে দেখে নিন। এতে মাথায় বসে যাবে সবকিছু। নোটের বিশেষ পয়েন্টগুলোতে চোখ বুলিয়ে নিন। বারবার মুখস্থ করতে হবে না। হাইলাট করা অংশগুলোতেও চোখ দিন। একবার মুখস্থ করে কয়েকবার (২) নিজের পরিকল্পনা বানিয়ে পড়া শুনা করুন:- এই ৩ মাসে কোন বই কতক্ষণ পড়বেন আর কি পড়বেন তার একটি ঝটপট সিলেবাস বানিয়ে ফেলুন। পড়াশোনাকে দারুণ কার্যকর করতে হলে পরিকল্পনা দরকার। পড়াশোনার, বিষয় আর পড়ার পদ্ধতি সবকিছু নিয়ে সময়সূচি করে নিন। তারপর সেই সময় অনুযায়ী পড়াশোনা চালিয়ে যান। (৩) শিক্ষকদের সাতে দেখা করুন আপনার শিক্ষক কখনোই আপনাকে ফিরিয়ে দেবেন না। তাদের কয়েকজন ভীতিকর হতে পারেন। কিন্তু সবকিছুর শেষে তিনিই আপনার শিক্ষক। শেখা বা পরামর্শ নিতে তার কাছে গেলে তিনি তার শিক্ষার্থীকে বহু যত্নে শিখিয়ে দেবেন। আপনার সমস্যা মেটাতে সর্বোচ্চ চেষ্টা করবেন যেকোনো শিক্ষক। কাজেই পরীক্ষা বিষয়ে পরামর্শ পেতে শিক্ষকদের দ্বারস্থ হন। তাহলেই ভাল রেজাল্ট করা সম্ভম। (৪) উচ্চঃস্বরে পড়া পড়া মুখস্থ করার সময় উচ্চঃস্বরে পড়তে হবে। এই পদ্ধতিতে কথাগুলো কানে প্রতিফলিত হওয়ার কারণে সহজে আয়ত্ত করা যায়। শব্দহীনভাবে পড়ালেখা করলে একসময় পড়ার গতি কমে গিয়ে শেখার আগ্রহ হারিয়ে যায়। আর আগ্রহ না থাকলে পড়া শেখার কিছুক্ষণ পরই তা মস্তিষ্ক থেকে বিলুপ্ত হয়ে যায়। শেখা হয়ে যাওয়ার পর বারবার সেটার পুনরাবৃত্তি করতে হবে। এটাও পড়া মনে রাখার ক্ষেত্রে অনেক সাহায্য করে।
আপনার প্রস্তুতি কম।কিন্তু আশা বা স্বপ্ন অনেক বেশি।আর স্বপ্নকে সত্যি করতে চাই নিরলস অধ্যবসায়।যেটুকু সময় আছে পরিকল্পনামাফিক পড়াশুনা করুন।আজে বাজে কাজে সময় হেলায় হারাবেন না।ইংরেজী ১ম পত্র টেক্সট বুক ফলো করবেন।সাফল্য ধরা দিবে ঈনশাআল্লাহ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy