উইন্ডোজ এক্সপি তে পারটিশন তৈরি করব কিভাবে?
1 Answers
প্রথমত: ডেস্কটপের মাই কম্পিউটারের উপর মাউসের ডান বাটন প্রেস করে Manage অপশনে যান;
দ্বিতীয়ত: Computer Management নামে একটি ডায়ালয় বক্স আসবে;
তৃতীয়ত: বক্স খুললে Disk Management-এ ক্লিক করুন;
চতুর্থত: ডান পাশে ড্রাইভগুলো দেখাবে সেখান থেকে D Drive-এর উপর মাউসের ডান বাটন প্রেস করলে Shrink Volume দেখতে পাবেন। এর উপর ক্লিক করুন;
পঞ্চমত: Shrink D নামে ১টি বক্স খুলবে। তারপর Enter the amount of space to shrink in MB এর পাশের বক্সে যে সাইজের নতুন ড্রাইভ খুলবেন তার সাইজটি MB হিসাবে উল্লেখ করুন। যেমন, যদি নতুন ড্রাইভটি ২০ GB সাইজের করেন তাহলে ২০০০০ উল্লেখ করবেন।
ষষ্ঠত: বক্সের নিচে থেকে Shrink-এর ক্লিক করুন।
সহজে বোঝার জন্য প্রত্যেকটি ধাপে ছবি সম্বলিত লিঙ্ক যোগ করা হয়েছে।
আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।
ধন্যবাদ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy