3 Answers

প্রতিদিন মুখ দুইবার ফেসওয়াশ ব্যবহার করুন। ধুলাবালি যাতে ত্বকে না থাকে তা লক্ষ রাখবেন।ধুলাবালি লাগলে পরিষ্কার করে ফেলবেন। দুইবার, আপনি যে ক্রিম লাগান তা ব্যবহার করুন। ত্বক সবসময় পরিষ্কার রাখুন।তবেই ত্বক ভালো থাকবে।

2985 views Answered

শীতে ফেইস সুন্দর করতে এই পন্থা অবলম্বন করতে পারেন এই মৌসুমে খুবই সহজলভ্য সবজি টমেটো। আর ত্বকের পোড়াদাগ দূর করে উজ্জ্বল করতে টমেটো খুবই উপকারী। একটি টমেটো নিয়ে ভালোভাবে থেঁতলে এর সঙ্গে দুই টেবিল-চামচ লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি গলায় এবং মুখে মেখে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। কিছুটা শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। লেবু প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। যা ত্বকের রং উজ্জ্বল করতে কার্যকর। এই মাস্ক ব্যবহারে রোদে পোড়া ভাব দূর হয়ে ত্বক উজ্জ্বল হয়।

2985 views Answered

শীতকালে মুখের যত্নঃ ভালো ময়েশ্চা-রাইজারযুক্ত ক্রিম ব্যবহার করতে পারেন।যদি আপনার ব্রণের সমস্যা থাকে, তাহলে ক্রিমের সঙ্গে একটু পানি মিশিয়ে নিতে পারেন। শীত আসছে বলে ভাববেন না যে সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজনীতা কমে গেছে। শীতকালেও বাইরে বের হওয়ার ৩০ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করুন।

2985 views Answered

Related Questions

Next steps