তাকে কিভাবে ফিরে পাবো?

""ভালোবাসার মানুষকে কি করে তাকে ফিরে পাবো ?"" এই নামে আজ একটা প্রশ্ন করছিলাম । অনেকে আমার বয়স ও পেশা জানতে চেয়েছে । তাই পোষ্টটি পূর্ণরায় করা হল । আমি একজন ছাত্র । আমি একটা বেসরকারি প্রতিষ্টানে পড়ি । সেই প্রতিষ্টানে আমি ৬ষ্ট শ্রেনি থেকে পড়ে আসতেছি । আমি এখন উচ্চ মাধ্যমিক ১ম বর্ষ তে পড়ি । আমি বিজ্ঞান শাখায় আর সে বানিজ্য শাখায় । আমি তাখে সপ্তম শ্রেনি থেকে ভালো লাগতে সেই ভালোলাগা থেকে ভালোবাসা শুরু । ৮ম সে অন্য স্কুলে চলে যায় । ৯ম শ্রেনিতে সে আবার আমাদের বিদ্যালয়ে আসে । কয়েক মাস যাওয়ার পর তাকে আমি প্রোপোস করি । সে আমাকে বলে আমি একটু ভাবি তারপর আমি বলবো । তার পড়ের দিন , তাকে বলি । @সে আমাকে বলে আমি এখন প্রেম করবো না । @আমি তাকে বলি যে তুমি আমার সাথে প্রেম করবে না । @আমি তো সে কথা বলিনি আমি বলেছি এখন করবো না পড়ে । সেখান থেকে বুঝা যায় সে আমাকে কিছুটা হলেও ভালোবাসে বা পছন্দ করে । এবাভে চলে ২ বছর তার পড় তাকে আমি একটা চিঠি দেই । তারপর থেকে ফোনে মাঝে মাঝে কথা হয় । কয়েকদিন যেতে না যেতে ভুলবসতো একটা সিনিয়ার ভাইকে আমি বলি । আর সেটাই আমার কাল হয়ে দাড়ায় । সে আমাকে ফোন দিয়ে বলে তুমি আমাকে আর ফোন দিবে না । আর যোগাযোগ করারও চেষ্টা করবেনা । ৬ মাস হল তার সাথে আমার যোগাযোগ হয়নি যেহেতু একে শ্রেনিতে পড় তাই দেখা হয় কথা হয় না । আর বড় সমস্যা ক্লাসের সবাই জানে তাই কথা বলতে সাহস পাই না । আমি যোগাযোগ চেষ্টা করেছি । বাট পারি নি
3499 views

3 Answers

আপনার প্রেমটা সবে অঙ্কুরিত হতে চলেছিলো, এ মুহুর্তেই এরকম কিছু ঘটার পর আবার সে মেয়েটার ভালোবাসা ফিরে পাওয়াটা আমার মনে হয়না খুব একটা সহজ হবে। এটাও হতে পারে যে মেয়েটা আপনাকে ভালোইবাসেনি, স্রেফ টাইমপাস করেছিলো, কিন্তু আপনি কথাটা প্রকাশ করে দেওয়ায় লোক জানাজানির ভয়ে সে আপনাকে ছেড়ে দিয়েছে। তবে সে যদি আপনাকে সত্যিই ভালোবাসে থাকে তাহলে তাকে স্যরি বলে ক্ষমা চাইলে অবশ্যই ক্ষমা পাবেন, কোনো কিছুতে কাজ না হলে আপনি তাকে এটা বলুন যে আপনার জন্য অন্তত কিছু বছর ওয়েট করতে, যাতে আপনি প্রতিষ্ঠিত হয়ে সামাজিক ভাবে তাকে বিয়ে করে নিতে পারেন। মনে হচ্ছে আপনারা সমবয়সী, এক্ষেত্রে বিষয়টা তার জন্য সম্ভব নাও হতে পারে। সমবয়সী কাউকে ভালোবাসা সত্যিই বোকামি, এর ফল আমি কারোই সুখকর হতে দেখিনি। যদিও আমি নিজেই এরকমই সম্পর্কে আছি, আমার অভিজ্ঞতাও একই কথা বলে, সমবয়সী কাউকে ভালোবেসে তা বিয়ে পর্যন্ত টেনে নেওয়াটা সত্যিই খুব খুব কষ্টসাধ্য ব্যাপার।

3499 views Answered

ওহ এই সমস্যা তাহলে আপনার একটা পথ খোলা আছে সেটা হল আপনি আপনার বেষ্ট বন্ধু বা বান্ধবীর সাহায্য নিন।আপনার সেই বন্ধুকে বা বান্ধবীকে ভাল করে বুঝিয়ে বলে আপনার প্রেমিকার সাথে যোগাযোগ করতে বলুন আর তাকে একথাও বলে রাখবেন যেন এই যোগাযোগ করার কথা আর কাউকে যেন না বলে।এভাবেই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করুধ তাহলে আশা করি আপনি আপনার ভালবাসার মানুষটিকে ফিরে পাবেন।

3499 views Answered

আপনি আপনার বাসা থেকে তার বাসায় আপনার সাথে তার বিয়ের প্রস্তাব পাঠান আমার মনে হয় এর চেয়ে বিকল্প কোনো পদ্ধতি নেই।এভাবে ছাড়া আমার মনে হয় না আপনি তাকে ফিরে পাবেন।

3499 views Answered

Related Questions

Next steps