আস্ত খাসি গ্রিল করা যায় কিভাবে?
খাসির বয়স ,প্রস্তুত করন , রন্ধন প্রনালি, তাপমাত্রা নিয়ন্ত্রন ,
1 Answers
আস্ত খাসি গ্রীল যেভাবে করবেনঃ উপকরণ: আস্ত খাসির চর্বি সহ ( ৩ কেজি পরিমাণ, স্কোর করে নেয়া ) আদা বাটা ৯ চা চামচ রসুন বাটা ৬ চা চামচ হলুদ গুঁড়ো ৩/৫ চা চামচ মরিচ গুঁড়ো ৩/৫ চা চামচ দারচিনি গুঁড়ো ৩/৫ চা চামচ মেথি গুঁড়ো ৩/৫ চা চামচ শুকনা মরিচ টালা গুঁড়ো অল্প ( পরিমাণ কম- বেশি করা যাবে ) ড্রাই মিন্ট ৩/৪ চা চামচ ( ড্রাই মিন্ট না পেলে তাজা পুদিনার পেস্টও দিতে পারেন ) রং অল্প ( ইচ্ছা ) লেবুর রস ৯ টেবিল চামচ লবণ স্বাদমত তেল ৬ টেবিল চামচ প্রস্তুতপ্রণালী: -একটা বাটিতে উপরের সব মশলা গুলো , তেল ,লেবুর রস , ৫/৮ কাপ পানিতে মিশিয়ে পেস্ট এর মত করে নিন। -এখন স্কোর করে / কেটে নেয়া আস্ত খাসিতে মাখিয়ে মেরিনেট করে রাখুন ২ ঘন্টা। -২৬০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় প্রি হিট করে রাখা ওভেনে রান্না করুন ৪০ মিনিট। -সালাদ এর সাথে পরিবেশন করুন। চুলেয় করতে চাইলে পিস করে কেটে করুন। তারপর প্যানে ভেজে নিন।