মায়ের মন সন্তানের ব্যাপারে সব আগে থেকেই বুঝতে পারে, কিন্তু ঠিক কিভাবে?

আজ কলেজে যাওয়ার সময় মা বার বার বলছিলো সাইকেল আস্তে চালাবি..... একবার দুইবার না, বেশ কয়েকবার। আমি খুব একটা গুরুত্ব দিইনি, কারণ প্রতিদিনই তো যাচ্ছি আসছি, কোনো সমস্যা হচ্ছেনা। কিন্তু সত্যিই আজ সাইকেল নিয়ে দুর্ঘটনায় পড়লাম, তাও কোনো বিশেষ কারণ ছাড়াই, সামান্য পাতার উপর স্লিপ খেয়ে অবস্থা খারাপ....... ----> হতে পারে এ ঘটনাটা কাকতালীয়, কিন্তু এরকম আরও অনেক বিষয় দেখা যায় যেখানে মা আগে থেকেই তাঁর সন্তানকে সতর্ক করেন আর সন্তান না শুনলে ঠিক তাই ঘটে। অসংখ্য উদাহরণ আছে, আপনাদের কারও কারও হয়তো এই অভিজ্ঞতা থেকে থাকবে। এখন প্রশ্ন হলো, এ জিনিসটা ঠিক কিভাবে ঘটে.....? মায়েদের মনে ঠিক ঐ দিনটাতেই কেনো দুশ্চিন্তাটা আসে যেদিন তার সন্তান সত্যিই খারাপ কিছুর সম্মুখীন হতে চলেছে?
3145 views

3 Answers

এর কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই , এটা আল্লাহ প্রদত্ত নেয়ামত যা দিয়ে মায়েরা তার সন্তানের ভাল মন্দ,বিপদ-আপদ বুঝতে পারেন ।

3145 views Answered

নিশ্চয়ই মায়ের মন সমন্ধে আল্লাহ সবচেয়ে ভালো জানেন ৷

3145 views Answered

সন্তানকে গর্ভে ধরেন মা। সন্তানের বিপদ মা আগে থেকেই কিছুটা টের পান। আল্লাহ তায়ালা তাঁকে এমন একটি ক্ষমতা দিয়েছেন। মায়ের মনই সন্তানের মনের উৎপত্তি স্থল। তাই সন্তানের কোনো বিপদের আগেই মায়ের মনে সন্দেহ জাগে- হয়তো তার ছেলে বিপদে পড়তে চলেছে!!

3145 views Answered

Related Questions

Next steps