মাথা মুন্ডু করলে তারাতারি চুল বড় কিভাবে করবো?

প্রায় ১মাস হয়ে গেলো তারপরেও চুল তেমন ভাবে হয়নি যতটা আশা করেছিলাম...প্লিস কিছু কার্যকরি উপায় দিয়েন যাতে চুল দ্রুত বড় করতে পারি?
3160 views

4 Answers

যারা চুল তাড়াতাড়ি লম্বা করতে চান, তাদের জন্য রয়েছে আজ কিছু ছোট্ট টিপস। চুলের স্বাস্থ্য ভালো রাখতে আর চুল দ্রুত লম্বা করতে, প্রথমেই স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রয়োজন। নিয়মিত পুষ্টিকর খাবার মানুষের শরীরের সাথে সাথে চুলের পুষ্টি প্রদানেও সাহায্য করে। আর চুলের বৃদ্ধিতে ভূমিকা রাখে। তাই প্রতিদিনের খাবারের তালিকায় অবশ্যই শাক সবজি, মৌসুমি ফল রাখতে হবে। তার সাথে নিয়মিত দুধ পান চুলের স্বাস্থ্যরক্ষার্থে সাহায্য করে। চুলের স্বাস্থ্য ভালো রাখার আরেকটি উত্তম পন্থা হল, চুলের গোঁড়ায় নিয়মিত ম্যাসাজ করা। এতে করে মাথায় রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যা চুলের জন্য অত্যন্ত জরুরি। তাই সপ্তাহে দিন ঘুমাতে যাবার আগে, নারকেল তেল বা অলিভ অয়েল সামান্য গরম করে, আঙ্গুলের সাহায্যে মাথার স্কাল্পে ধীরে ধীরে ম্যাসাজ করতে হবে। এতে করে চুলের গোঁড়া মজবুত হয়, আর চুল ঝরঝরে, সুন্দর হয়। রাতে গুমাতে যাবার আগে প্রতিদিন নিয়ম করে চুল ভালমত আঁচড়ে নিতে হবে। এতে করেও মাথার রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। যার কারনে চুলের বৃদ্ধি বেড়ে যায় এবং চুলের গোঁড়া মজবুত হয়। তবে কখনোই চুল খুব জোরে জোরে আঁচড়ানো উচিত নয়। চুল আঁচড়াবার পর অবশ্যই চুলে বেণী করে ঘুমানো প্রয়োজন। কিন্তু খেয়াল রাখতে হবে যেন, বেণী খুব শক্ত করে বাঁধা না হয়। বেণী খুব শক্ত করে বাঁধলে চুলের গোঁড়া ঢিলা হয়ে যায়, ফলে চুল দ্রুত ঝরে পড়তে পারে। তাই চুল সবসময় স্বাভাবিকভাবে সামান্য ঢিলা করে বেঁধে রাখতে হবে। চুলের নিচের অংশে অবশ্যই শ্যাম্পু করার পর, কন্ডিশনার ব্যবহার করতে হবে। তবে কন্ডিশনার ধুয়ে নিতে প্রচুর পানি ব্যবহার করা জরুরি। এসময় শ্যাম্পুর চাইতেও বেশী পানি ব্যবহার করতে হবে। এবং খেয়াল রাখতে হবে, কন্ডিশনার যেন কখনোই মাথার স্কাল্পে না লাগে। চুলের গোঁড়ায় কখনোই কন্ডিশনার ব্যবহার করা উচিত নয়। চুল শ্যাম্পু করবার পর অথবা গোসলের পর চুল আঁচড়ানো উচিত না। এসময় চুলের গোঁড়া ভিজা অবস্থায় নরম থাকে, যার কারনে চুল সহজেই ছিঁড়ে ঝরে পড়তে পারে। তাই গোসলের আগে এবং শ্যাম্পু করার পূর্বে অবশ্যই চুল আঁচড়ে নেয়া ভালো। চুল দ্রুত লম্বা করতে, ৩ মাস পর পর অবশ্যই চুলের আগা ছেঁটে নিতে হবে। লম্বা চুল সকলের আকর্ষণের বস্তু, তাই চুল লম্বা করতে চুলের যত্ন নিন এর উপভোগ করুন লম্বা দীঘল কালো চুল।

3160 views Answered

নতুন চুল গজানোর জন্য আপনার চুলের যত্ন নিতে থাকুন। অর্থাৎ ক্যাস্টর অয়েল ও অলিভ অয়েল ব্যবহার করতে থাকুন। ক্যাস্টর অয়েল চুল গজাতে সহায়তা করে। এক্ষেত্রে সপ্তাহে ৩-৪ দিন ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, নারিকেল তেল, ভিটামিন ই ক্যাপসুল ইত্যাদির মিশ্রণে একটি প্যাক বানিয়ে রাতে মাথার ত্বকে ম্যাসেজ করুন এবং সকালে ধুয়ে ফেলুন। এভাবে ধৈর্য ধরে কয়েক মাস ব্যবহারে ইতিবাচক ফল পাবেন বলে আশা করা যায়।

3160 views Answered

নিয়মিত মাথার ত্বক ম্যাসাজ করুনঃ নানী-দাদীরা বলতেন না যে তেল দিলে চুল লম্বা হয়? আসলে কিন্তু তেলে চুল লম্বা হয় না, চুল লম্বা হয় তেল দেয়ার সময় মাথায় যে ম্যাসাজ করা পড়ে, ঠিক সেই কারণে। চুলের গোঁড়ায় ম্যাসাজ করলে এতে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে, ফলে চুলের ফলিকল গুলো উদ্দীপিত হয়, চুল পড়া বন্ধ হয় এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়। সপ্তাহে কমপক্ষে দুদিন তেল দিয়ে ভালোকরে চুলের গোঁড়ায় ম্যাসাজ করুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। বাড়তি সুবিধা হিসাবে তেলের কারণে চুলে ডিপ কন্ডিশনিং-এর কাজটাও হয়ে যাবে। চুলে তেল দিতে না চাইলে কেবল আঙ্গুল দিয়েও নিজের মাথার ত্বক ম্যাসাজ করতে পারেন। বা চুলে শ্যাম্পু করার সময়েই ম্যাসাজের কাজ সেরে নিতে পারেন।মহৌষধ ক্যাস্টরঃ অয়েলক্যাস্টর অয়েল হচ্ছে চুল ঘন ও এর বৃদ্ধি ত্বরান্বিত করার সব চাইতে দারুণ উপায়। ভিটামিন ই এবংপ্রয়োজনীয় ফ্যাটি এসিড সমৃদ্ধ এই তেলের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বরং চুল দ্রুত বড় করতে দারুণ ভূমিকা রাখে এই তেল।সমান সমান পরিমাণ ক্যাস্টর অয়েল ও নারিকেল তেল/অলিভ অয়েল/ বাদাম তেল ইত্যাদি পরস্পরের সাথে মিশিয়ে নিন রবংচুলের গোঁড়ায় ম্যাসাজ করে লাগান। ৩০-৩৫ মিনিট চুলে রাখুন, তারপর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে কমপক্ষে দুবার করবেন। দুবার না পারলে কমপক্ষে একবার। স্ট্রেস কমাতে চাইলে যোগ করতে পারেন কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল।একটি বিশেষ হেয়ার মাস্কঃ চুলের বৃদ্ধি বাড়াতে ত্বরান্বিত করতে ডিমের কোন জুড়িনেই। ডিমে আছে উচ্চ মাত্রার প্রোটিন এবং আয়রন, ফসফরাস, জিংক, সেলেনিয়াম, সালফার। একটি বা দুটি ডিম নিন চুলের দৈর্ঘ্য অনুযায়ী। সাথে যোগ করে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কয়েক চামচ। এই মিশ্রণ চুলে ম্যাসাজ করে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে ফেলুন। মাথায় খুশকি থাকলে যোগ করুন কয়েকচামচ লেবুর রস।

3160 views Answered

ভাই, চিন্তা করার কিছুই নাই। চুল ফেলে দিলে, নতুন করে চুল গজাতে সময় লাগে। ১ ইঞ্চি পরিমাণ চুল গজাতে ২ মাস মত লাগতে পারে। সুতরাং নরমালি চুলের যত্ন নিয়ে যান। সময় হলে ঠিকই পরিমাণ অনুসারে চুল গজাবে।

3160 views Answered

Related Questions

Next steps