2 Answers
ইলিশ মাছের পোলাও উপকরণ : ইলিশ মাছ ১টি,পোলাওয়ের চাল আধ কেজি,পেয়াজ কুচি আধ কাপ,কাঁচালংকা ৮ টি ,আদা বাটা ১ চা চামচ,রসুন বাটা ১ চা চামচ,পেঁয়াজ বাটা আধ কাপ,সর্ষে বাটা ২ টেবিল চামচ,জিরা,ধনে গুরো ২ চা চামচ,দারচিনি ৬ টি,এলাচ ৪ টি,তেজপাতা ৪ টি,তেল আধ কাপ,জল ৪ কাপ ,চিনি ২ চা চামচ ,আলু বোখারা ৫ টি,লবণ স্বাদমতো। প্রণালী: প্রথমে সামান্য তেল ও আদা,রশুন বাটা আধা চাচামচ , সর্ষে বাটা,লবন ও৩ টেবিল চামচ পেয়াজ বাটা, ৪ টি কাচালংকা ফালি দিয়ে ইলিশ ১০ মিনিট রান্না করুন।তেল দিয়ে পেয়াজ ভাজা করে নিন।এবার বাকি মশলা ও তেল দিয়ে পোলাও চাল ভাল ভাবে ভাজুন। জল গরম করে নিন।এবার গরম জলে পোলাও চাল ঢেলে দিন।কিছুক্ষন পর পোলাও এর জল থাকতে পোলাও এর মাজখানে ফাকা ফাকা করে মশলা সহ ইলিশ ও আলু বোখারা দিয়ে নিন। পোলাও হয়ে গেলে সাভিং ডিশে ঢেলে ফেলুন।এতে পোলাও নরম হবেনা ঝরঝরা থাকবে।সবশেষে পোলাও এর উপর পেয়াজ ভাজা ছিটিয়ে দিন।
উপকরন: মাঝারি সাইজের ইলিশের টুকরা ৮-১০ টি, পোলাও চাল এক কেজি, মিষ্টি দই দেড় কাপ, পেয়াজ বাটা এক কাপ, রসুন বাটা এক চা চামচ, আদা বাটা দেড় চা চামচ, জিরা গুড়া আধা চা চামচ, মরিচ গুড়া আধা চা চামচ, হলুদ গুড়া সামান্য, কাঁচা মরিচ ৪-৫ টি, তেল এক কাপ, পেয়াজ বেরেস্তা আধা কাপ এবং লবন স্বাদমত। প্রস্তুত প্রনালি: প্রথমেই মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন এবং পোলাও চাল ভালো করে ধুয়ে পানি ঝড়াতে রেখে দিন। এবার চুলায় কড়াই দিয়ে তাতে একে একে তেল, পেয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা গুড়া, মরিচ গুড়া, হলুদ গুড়া এবং লবন দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এবার তার মধ্যে মাছের টুকরো এবং কাঁচা মরিচগুলো ছেড়ে দিন। এরপর মাছগুলো এপিট ওপিট করে তার মধ্যে দই দিয়ে দিন। একটু নেড়ে ( তবে সাবধানে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায়) ঢাকনা দিয়ে মধ্যম আঁচে ৮-১০ মিনিট রান্না করুন। মাছ হয়ে গেলে সাবধানে মাছের টুকরোগুলো তুলে নিন। এবার কড়াইয়ে থাকা ঐ মসলা একটি পাতিলে দিয়ে তার মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিন। চালটা মসলার সাথে ভালোভাবে মেশান এবং পোলাও রান্নার মত পানি দিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে মধ্যম আঁচে রান্না করুন। পোলাও প্রায় হয়ে এলে তার মধ্যে রান্না করা মাছের টুকরোগুলো দিয়ে অল্প আঁচে আরো কিছুক্ষন রান্না করুন। এবার পোলাও হয়ে গেলে বেরেস্তা করা পেয়াজ দিয়ে দিন এবং নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ও জ্বিভে জল আনা ইলিশ পোলাও।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy