খ্রীষ্টপূর্ব কিভাবে হিসাব করা হয়?

খ্রীষ্টপূর্ব ১৮০০-১৭৩০ মানে বুঝায় ১৮০০ সালে জন্ম এবং ১৭৩০ সালে মৃত্যু। কিন্তু কিভাবে সহজে বুঝা যায় ব্যাপারটা উদাহরন দিয়ে কেও বুঝাতে পারেন???
9065 views

3 Answers

খৃষ্টপূর্ব মানে খৃষ্টের জম্মের আগে। উদাহরণ দিয়ে বুঝতে গেলে ধরুন X এর মৃত্যুর সাথে সাল গননা শুরু হয়েছে। Y মারা গেছে X এর দুই বছর আগে। এখন Y এর বয়স যদি ২০ বছর হয় তার মানে Y এর জন্ম X এর মৃত্যুর ২২ বছর পূর্বে। এবার একই ব্যাপার সাল সহ ভাবুন। Y এর মৃত্যু Xপুর্ব ২ সালে, আর জন্ম Xপূর্ব ২২ সালে। Xপুর্ব ২ সাল মানে X এর মৃত্যুর দুই বছর আগে, আর Xপুর্ব ২২ সাল মানে X এর মৃত্যুর বাইশ বছর আগে। অর্থাৎ এরুপ সাল গননা নিম্নক্রমানুসারে হয়।

9065 views Answered

খ্রীষ্টপূর্ব ১৮০০ বছর মানে খ্রিষ্টাব্দ যখন থেকে গণনা হয় তার ১৮০০ বছর পূর্বে

9065 views Answered

যীশু খ্রিষ্ট (হযরত ইসা আঃ) এর জন্মের পর থেকে ইংরেজি তারিখ গণনা শুরু করা হয়। এই জন্য ইংরেজি তারিখের সালকে খ্রিস্টাব্দ বলা হয় (খ্রিষ্ট+অব্দ=খ্রিস্টাব্দ; অব্দ মানে বৎসর)। যেমন, বর্তমানে চলছে ২০১৮সাল। একে ২০১৮ খ্রিস্টাব্দ বলা হবে।

আর যীশু খ্রিস্টের জন্মের আগে, তথা ইংরেজি সাল গণনা শুরু করার আগের সময় বা বৎসরকে খ্রিস্টাব্দ বলা হয়। যেমন, যীশু খ্রিস্টের জন্মের ১০ বৎসর আগের সময়কে খ্রিষ্টপূর্ব ১০ অব্দ বলা হবে।


এবার আসি আপনার উত্তরে।

খ্রিস্টপূর্ব ১৮০০ সালে জন্ম, মানে যীশু খ্রিস্টের জন্মের ১৮০০ বৎসর আগে তার জন্ম হয়েছিলো,

আর খ্রিস্টপূর্ব ১৭৩০ সালে মৃত্যু, মানে যীশু খ্রিস্টের জন্মের ১৭৩০ বৎসর আগে তার মৃত্যু হয়েছিলো।

তার মানে তার বয়স হয়েছিলো (১৮০০-১৭৩০)=৭০ বৎসর।


আসলে পূর্বের ঘটনা আমরাও সবসময় এভাবে বলে থাকি, ৭ দিন আগে শুরু হয়েছিলো, ২ দিন আগে শেষ হয়েছে।

তাহলে চালু ছিলো ৫ দিন।

9065 views Answered

Related Questions

Next steps