ফেসবুকে হ্যাংক হওয়া ফেসবুক আইডি আমি ফিরে পাব কিভাবে?

ফেসবুকে হ্যাংক হওয়া ফেসবুক আইডি আমি ফিরে পাব কিভাবে?
4771 views

3 Answers

Facebook.com >> Forgotten Password? >> হ্যাক হওয়া আইডির ইমেইল বা ফোন নাম্বার দিন >> উক্ত ইমেই বা ফোন নাম্বারে পাঠানো ভেরিফিকেশন কোড দিন >> নতুন পাসওয়ার্ড সেট করুন। হ্যাকার ইমেইল/ফোন নাম্বার পরিবর্তন করলে একাউন্ট পুনরুদ্ধার সম্ভব নয়।

4771 views Answered

*আমি এখানে আপনাকে একটি বিষয় মনে করিয়ে দিতে চাই,ফেসবুকের পলিসি নিয়মিত আপডেট হয় তাই যথাসম্ভব আপনার ফেসবুক নাম জন্মতারিখ জাতীয় পরিচয় পত্র কিংবা পাসপোর্ট অনুযায়ী করবেন, অনাকাঙ্ক্ষিত সমস্যা হতেই পারে.এইজন্য আপনি জাতীয় পরিচয় পত্র কিংবা পাসপোর্ট ফেসবুকে আপলোড করে দিলেই আইডি ফিরে পাবেন নিচের ধাপ গুলো ফলো করুন, সাথে সাথে একাউন্ট ফেরত পেয়ে যাবেন। শুধু পুরাতন পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। ১) সর্ব প্রথম এই লিঙ্কে যান http:// www.facebook.com/hacked এবার My account is compromised এই বাটনে ক্লিক করুন। ২) ক্লিক করার পর এমন একটা পেজ আসবে আপনার হ্যাক হওয়া একাউন্ট এর ইনফরমেশন চাইবে এখানে। উপরে বর্নিত ৩ টি অপশনে যেকোন একটির ইনফরমেশন দিন। দিয়ে ক্লিক করুন সার্চ এ ৪) আপনার প্রদত্ত তথ্য সঠিক হলে আপনার একাউন্ট পাওয়া যাবে এভাবে এখন This is My Account এ ক্লিক করুন। ৫) ওপরে ক্লিক করার পর আপনার পুরাতন পাসোয়ার্ড টি চাইবে। এখানে আপনার পুরাতন পাসোয়ার্ড টি দিয়ে কন্টিনিউ করুন। আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দিবে। তার পরে কন্টিনিউ করে পরের স্টেপ গুলি পার করুন। সাধারনত পরের স্টেপে আপনার কাছ থেকে একটা নতুন পাসোয়ার্ড চাওয়া হবে। পরের ফর্ম গুল ঠিক ঠাক ফিলাপ করলে ফেসবুক থেকে আপনার একাউন্ট আবার ফেরত পেয়ে যাবেন।

4771 views Answered

পাসওয়ার্ড পরিবর্তন করা হলে যা করবেনঃ ধরুন কেউ একজন আপনার অগোচরে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড জেনে গিয়েছে এবং আপনার একাউন্টে লগইন করে আপনার পুরাতন পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড সেট করে দিয়েছে। এখন আপনি আর পুরাতন পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগইন করতে পারবেন না। এই সমস্যার সমাধানের জন্য নিচের লিংকে যান http://www.facebook.com/help/ identify.php? show_form=hack_login_changed এরপর পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করুন। ইমেইল এড্রেস পরিবর্তন করা হলে যা করবেনঃ এবার মনে করুন আপনি আগের চেয়েও উন্নত মানের একজন হ্যাকারের হাতে পরেছেন যে শুধু আপনার পাসওয়ার্ড পরিবর্তন করেই শান্ত হয়নি পরিবর্তন করে ফেলেছে আপনার ইমেইল এড্রেসও। এক্ষেত্রেও আছে সমাধান। আর এই জন্য যেতে হবে নিচের লিংকে http://www.facebook.com/hacked/ আশা করি আপনি আপনার হ্যাক হওয়া আইডি ফেরত পাবেন। আর আপনাদের কারও যদি এই দুই পদ্ধতির চেয়েও ভাল কোন পদ্ধতি জানা থাকে, তাহলে জানাবেন

4771 views Answered

Related Questions

Next steps