1 Answers
http://cdn.risingbd.com/assets/2015August/resizedImages_400X250/Fiower1439872903.jpg পানিতে জন্মানো মটসেচিয়া ভিডালি প্রজাতির উদ্ভিদে জন্মেছিল প্রথম ফুল। ১২ কোটি ৫০ লাখ বছর আগে স্পেনের লেকে মটসেচিয়া ভিডালি ছিল, যার শাখায় ফুল ও ফল হতো। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী এমন দাবি করছেন। তবে শতভাগ নিশ্চিত হওয়ার মতো কোনো উপকরণ নেই তাদের হাতে। এ শুধু গবেষণালব্ধ ফলাফলের ওপর ভিত্তি করে বলা হয়েছে। প্রিসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স জার্নালে এ- সম্পর্কিত লেখা প্রকাশিত হয়েছে। অন্যতম গবেষক ও উদ্ভিদবিজ্ঞানী ডেভিড ডিলচার বলেছেন, বিশ্বের ‘প্রথম মানুষ’ আর ‘প্রথম ফুল’ একই রকম টেকনিক্যাল মিথ। অর্থাৎ মানুষের জানার মধ্যে মটসেচিয়া ভিডালি হয়তো ‘প্রথম ফুল’-এর স্বীকৃতি পেতে পারে। তাই বলে এই-ই যে পৃথিবীতে ফোটা প্রথম ফুল, তা গবেষকরাও দাবি করেননি। কারো পক্ষে হয়তো তা সম্ভবও নয়। মটসেচিয়া ভিডালির ১ হাজার জীবাশ্মের ওপর গবেষণা করে বিজ্ঞানীরা সিদ্ধান্তে পৌঁছেছেন, এই ফুলের গাছ স্পেনের জলাশয়ে জন্মাত, যা পরে ইউরোপের বিভিন্ন অংশে দেখা যায়। এই উদ্ভিদে ফল হতো এবং প্রতি ফলে একটি করে বীজ থাকত। এর আগে ধারণা করা হতো বিশ্বের প্রথম ফুলের গাছ ছিল চীনে, যার নাম আর্কেফ্রাক্টাস।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy