বিস্ময়ের সকল সদস্যদের বলছি, আপনাদের এই ঈদের দিনটি কিভাবে চলে গেল এবং এই দিনটিতে কতটুকু আনন্দ করলেন একটু শেয়ার করবেন?
10 Answers
ঈদ মানে খুশি । এই খুশির দিনে ভালো লাগবে না তা কি হয়? আমি ঈদের দিনের পুরোটা সময় উপভোগ করার চেষ্টা করি। তবে হ্যাঁ, ছোটবেলায় ঈদের দিনে যে আনন্দটা পেতাম, এখন আর তা পাইনা । প্রতিটা ঈদ এক একটা নতুন অভিজ্ঞতায় পার করছি । তখন এক রকম আনন্দ, এখন আরেক রকম আনন্দ। আর ঈদের দিনের আরেকটা ব্যাপার সবচেয়ে ভালো লাগে তা হলো, পরিবারের সবাইকে একসাথে পাওয়া যায় । যা আর বাকী দিনগুলোতে সম্ভব হয় না । স্কুল লাইফের সব বন্ধুদেরকে একসাথে পাই। এবারের ঈদ আমার খুব ভালো কেটেছে । খুব ভোরে ঘুম থেকে উঠা, নামাজ পড়া, পশু জবাই করা, গোস্ত কুটা, গোস্ত বিতরন করা, আবার সবাই মিলে খাওয়া..... এক কথায়, এক একটা ঈদ আমার কাছে এক একটা মজার এবং আনন্দের প্যাকেজ!!! খুব ভালো কেটেছে ।
সত্যি বলতে শুধু গরু জবাই ব্যাতীত আর বিশেষ কোনো বিশেষ কিচ্ছু করা হয়নি। মোটামুটি আমার জন্য খুব সাদামাটা একটা ঈদ গেলো"!"!
আলহামদুলিল্লা অন্যে বৎসরের চাইতে এইবারে ঈদের দিনটা খুব আনন্দ সহকারে কাটালাম। বাইকে চরে আত্বীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেলাম খুব ভাল লাগল।
আসলে ঈদের দিনটা আমার ভালো কাটে না। তবে, আলহামদুলিল্লাহ। অনন্য বারের চেয়ে এবার ভালো কেটেছে। আর ঈদ'তো আসলে সবার ভালো কাটার কথা। কেননা, ঈদ মানে'তো আনন্দ! ঈদ মানে'তো খুশি।।। তাহলে ঈদ ভালো কাটবে না কেন????
আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র আল্লাহর মুসলমানদের জন্য খুশির দিন হচ্ছে ইদ আর তা যদি মুসলিম রা খুশি মনে আত্ম প্রকাশ করতে না পারে তাহলে আমি বলবো তার জন্য ইদ আসেনি, ইদ ছোট্ট বড় ধনী গরীব সবার জন্য সমান। কোরবানীর ইদ অন্য রকম এক ব্যস্ততার সাথে পার করতে হয়, শুধু মাত্র আল্লাহর খুশির জন্য সকালে ভোরে উঠে গোসল করে নামাজ পড়ে, হালকা কিছু মিষ্টি মুখ করে পশু জবাই দেখা, গোস্ত কাটা, গোস্ত বিতরন করে, আবার পরিবারের সবাই মিলে সেই গোস্ত রুটি দিয়ে খাওয়া.....এই মুহূর্ত টা খুবই অসাধারণ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy