1 Answers

http://i1.wp.com/blog.acholbd.com/wp-content/uploads/forsha-images.jpg?resize=429%2C234 প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার উপায়ঃ * ভেতর থেকে রঙ করুন উজ্জ্বল রূপচর্চায় দুধ ও কাঁচা হলুদের ব্যবহার যুগ যুগ ধরে হয়ে আসছে। প্রতিদিন এক গ্লাস উষ্ণ গরম দুধে আধা চা চামচ কাঁচা হলুদ বাটা মিশিয়ে পান করুন। এভাবে পান করতে না পারলে এর সঙ্গে মধু মিশিয়ে নিন। নিয়মিত হলুদ মেশানো দুধ পান করলে আপনার রঙ হয়ে উঠবে ভেতর থেকে ফর্সা। দুধে কাঁচা হলুদ বাটা না মিশিয়ে করতে পারেন আরেকটি কাজ। দেড় ইঞ্চি সাইজের এক টুকরা হলুদ নিন। তারপর টুকরা করে কেটে এক গ্লাস দুধে দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। দুধে গাঢ় হলুদ রঙ ধরলে পান করুন। এভাবে প্রতিদিন একবার পান করবেন। * রূপচর্চায় হলুদ শুধু দুধের সঙ্গে নয়, বাহ্যিক রূপচর্চায়ও হলুদ আপনার রঙ পরিষ্কার করতে সহায়তা করবে। বিশেষ করে কালচে ছোপ দূর করতে এ পদ্ধতি খুব কার্যকর। * উপকরণ দুধ ৩ টেবিল চামচ, লেবুর রস এক টেবিল চামচ এবং কাঁচা হলুদ বাটা এক চা চামচ * কিভাবে ব্যবহার করবেন? দুধ, লেবুর রস ও হলুদ গুঁড়া এক সঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ বা পেস্ট তৈরি করুন। সারা মুখে এ পেস্ট ভালোভাবে লাগিয়ে প্যাকটি শুকনা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নরম তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন। গরম পানি দিয়ে মুখ ধোবেন না এবং অন্তত ১২ ঘণ্টা রোদে যাবেন না।

2991 views Answered

Related Questions