1 Answers
একটি বাচ্চার জন্য শ্রবণশক্তি তার সুষ্ঠুভাবে বেড়ে একটি অপরিহার্য চাহিদা। বাবা মা হিসেবে আপনার বাচ্চা যে কানে কম শুনছে এটি আপনারই প্রথম নজরে আসার কথা। একটু সচেতনভাবে আপনার বাচ্চার প্রতি লক্ষ্য করলেই বুঝতে পারবেন সে কানে কম শোনা সমস্যায় (pediatric hearing loss) আক্রান্ত কিনা। আর যত তাড়াতাড়ি আপনি তা সনাক্ত করতে পারবেন আপনার বাচ্চার জন্য ততবেশি ভালো।
যে লক্ষণগুলো দেখে বুঝবেন আপনার বাচ্চা কানে কম শুনছে কিনা (symptoms of child hearing loss)
৪ মাস বয়সে (Birth to 4 months)
• জোরে কোন কিছুর শব্দেও সে কোন প্রতিক্রিয়া দেখাবে না।
• পরিবারের পরিচিত কণ্ঠস্বর শুনেও স্থির থাকবে।
• আপনার ডাকে সারা দিয়ে হাসবে না এমনকি তাকাবেও না।
৪ থেকে ৯ মাস বয়সে (4 to 9 months)
• আশেপাশে মা অথবা বাবার সাড়া পেয়েও ঘুরে তাকাবে না।
• বাচ্চাসুলভ কথা বা শব্দ করার সময় হাসবে না।
• ঝুমঝুমি বা শব্দ উৎপন্ন করে এমন কোন খেলনার সাথে খেলতে গিয়েও কোন প্রতক্রিয়া দেখাবে না।
• আপনার কথার থেকে হাত বা অন্যান্য শারীরিক ইঙ্গিততে বেশী সাড়া দেবে।
৯ থেকে ১৫ মাস বয়সে (9 to 15 months)
• নাম ধরে ডেকেও বাচ্চার দিক কোন সাড়া পাবেন না।
• আপনার গলার স্বর বদলে কথা বলাতেও বাচ্চার মধ্যে কোন পরিবর্তন আসবে না।
• খেয়াল করে দেখুন সে আপনাকে অন্য বাচ্চাদের মতো বাবা অথবা মা বলে ডাকছে কিনা।
• অন্যান্য বাচ্চার মতো আপনার বলা শব্দ বা কথা অনুকরণ চেষ্টা করবে না।
১৫ থেকে ২৪ মাস বয়সে (15 to 24 months)
• স্বাভাবিক বাচ্চাদের মতো গল্প, গান বা ছড়ার প্রতি আগ্রহ প্রকাশ পাবে না।
• খেয়াল করে দেখুন আপনার সাধারণ নিষেধ, মানা বা আদেশ কোনটা অনুসরণ করছে কিনা।
• যেখানে এই বয়সে অন্যান্য বাচ্চারা সব জিনিসের নাম বলা শিখবে সেখানে আপনার বাচ্চাটা হাতে গোনা কিছু শব্দের মধ্যেই তার শেখার পরিধি সীমাবদ্ধ রাখবে।
• অন্য বাচ্চাদের মতো নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে বলতে পারবেনা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy