1 Answers
একজন নারীর সুস্থ আর সুগঠিত শরীরের জন্য জিঙ্ক (zinc) বা দস্তা অতি প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদানের নাম। প্রতিদিন একজন মানুষের স্বাভাবিক জীবন ধারণের জন্য আট মিলিগ্রাম জিঙ্ক এর প্রয়োজন হয়। আর আমাদের শরীরের যদি পর্যাপ্ত পরিমাণ জিঙ্ক বা দস্তা না থাকে তবে কিছু কিছু উপসর্গের মাধ্যমে আমরা সেটা সনাক্ত করতে পারি।
- পেটে নানা সমস্যা দেখা দেবেঃ জিঙ্ক আপনার শরীরে প্রোটিনের কাজ আর খাদ্য হজমে সাহায্য করে। যখনই আপনার শরীরে প্রয়োজনীয় জিঙ্ক বা দস্তার অভাব দেখা দেবে আপনার পেটের নানা সমস্যা যেমন পাতলা পায়খানা, বমি বা বমি বমি ভাব ইত্যাদি উপসর্গগুলো ধরা পরবে। এই সময়টায় আপনার উচিত জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করা, দ্রুত উপকার পেতে দই খেতে পারেন।
- প্রায় সময় অসুস্থবোধ করবেনঃ আপনি যে পর্যাপ্ত জিঙ্ক গ্রহণ করছেন না এর সবচেয়ে বড় উপসর্গ (symptoms) হলো প্রায় সময়ই আপনি অসুস্থ বোধ করবেন,আর আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে। এছাড়া সাধারণ অসুখ বিসুখ যেমন ঠাণ্ডা, সর্দি ইত্যাদি সহজে সারবে না। এসব উপসর্গ এড়িয়ে না গিয়ে লক্ষ্য রাখুন আর যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিন।
- মনোযোগে ঘাটতি দেখা দেবেঃ আপনার শরীরে জিঙ্ক এর ঘাটতি বুঝতে সব থেকে কার্যকরী উপায় হলো মনোযোগে সমস্যা দেখা দেওয়া। জিঙ্ক কম গ্রহণের ফলে আপনি কোন কাজেই সম্পূর্ণ মনোযোগ স্থাপন করতে পারবেন না (lack of concentration)। এক সমীক্ষায় দেখা গেছে বেশী জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণকারী নারীরা অন্যান্য নারীদের থেকে কর্মক্ষেত্র সব প্রায় প্রতিটি জায়গায় মনোযোগ ও আচরণগত ভাবে এগিয়ে রয়েছে।
জিঙ্ক এর চাহিদা পূরণ করতে আমরা প্রতিদিন যদি সামান্য পরিমাণ বাদাম জাতীয় খাবার গ্রহণ করি দেখা যাবে এতেই আমরা আমাদের প্রয়োজনীয় জিঙ্ক পেয়ে যাচ্ছি।
3006 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy