1 Answers
প্রতিটি গৃহিণীর সবচেয়ে ব্যস্ততম সময় কাটে যেখানে সেটির নাম হল রান্নাঘর। পরিবারের সকলের খাবার চাহিদা মেটাতে ও তাদের পছন্দ অনুযায়ী নানা পদের রান্না রাঁধতে একজন গৃহিণী তার রান্নাঘরে যেসব জিনিসের সাহায্য নেন তার মধ্যে অন্যতম হল চপিং বোর্ড। শাক সবজি থেকে শুরু করে পেঁয়াজ মরিচ এমনকি ফল ফলাদি কাটার কাজেও এই দরকারি জিনিসটি প্রতিদিনই ব্যবহার করা হয়।
কিন্তু প্রতিদিনের ব্যবহারের ফলে প্রায়ই দেখা যায় এই চপিং বোর্ডের গায়ে কালচে বা খসখসে ধরণের দাগের সৃষ্টি হয় ও বাজে গন্ধের জন্ম হয়। অনেক সময় এটি খাবারের স্বাদ ও গুণের উপরও খারাপ প্রভাব ফেলে। আর সে কারণেই এই অতিপ্রয়োজনীয় জিনিসটিকে সঠিকভাবে পরিষ্কার করাটা খুব জরুরী।
- সাবান কিংবা ডিশ ওয়াসিং ডিটারজেন্ট আপনার রান্নাঘরের কাঠের চপিং বোর্ডটি দুর্বল ও ক্ষণস্থায়ী করে দিতে পারে। তাই কাঠের চপিং বোর্ড পরিষ্কারের সময় সাদা ভিনেগার ও সামান্য বেকিং সোডা মিশিয়ে চপিং বোর্ডটি ভিজিয়ে রেখে ৫ মিনিট পর ধুয়ে ফেলুন। দেখবেন দাগ দূর হওয়ার সাথে সাথে চপিং বোর্ড থেকে দুর্গন্ধও দূর হয়ে গেছে।
- চপিং বোর্ডের কালচে দাগ দূর করতে চপিং বোর্ডে একটু বেশি পরিমাণে লবণ ছিটিয়ে একটি পলিথিন দিয়ে ঘষা দিন। দাগ উঠে যাবে।
- আপনার চপিং বোর্ডে কাঁচা পেঁয়াজ, রসুন, মাংস, মাছ কিংবা মুরগী কাটার পর যদি গন্ধ ও দাগ দূর করতে চান তাহলে একটি লেবু কেটে অর্ধেক লেবু আপনার চপিং বোর্ডে ঘষুন। সাথে সাথে গন্ধ দূর হওয়ার সাথে দাগও চলে যাবে।
- আপনার কাঠের বা প্ল্যাস্টিকের চপিং বোর্ড পরিষ্কার করতে বেকিং সোডা, লবণ ও পানি একসাথে মিশিয়ে পেস্ট বানিয়ে তা দিয়ে ঘষে গরম পানি দিয়ে পরিষ্কার করুন।
আলসেমি করে নোংরা ও অস্বাস্থ্যকর চপিং বোর্ড দিয়ে কাজ করে আপনার ও আপনার পরিবারের সদস্যদের রোগ শোকের কারণ না হয়ে একটু কষ্ট করে চপিং বোর্ডটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy