1 Answers
প্রতিদিনের ব্যবহারের ফলে আমাদের রান্নাঘরের ষ্টীলের সিংকটি পানি ও অন্যান্য জিনিসের সংস্পর্শে এসে লালচে ধরণের হয়ে যায়। হাজার পরিষ্কার করে ধুয়ে ফেললেও দেখবেন এই দাগ যাবেনা। আর আপনার ষ্টীলের সিংকটি খুব বিশ্রী ও নোংরা দেখায়। এতো বাজেভাবে দাগ পড়ে থাকে যার কারনে সিংকে থালাবাসন রেখে ধুতেও অস্বস্তি বোধ হয়। কিন্তু আপনি জানেন কি এই সমস্যারও খুব সহজ সমাধান আছে, শুধু আপনাকে জানতে হবে এর সঠিক প্রয়োগ পদ্ধতি।
যা যা লাগবে
- লিকুইড ডিশওয়াস সোপ
- হোয়াইট ভিনেগার
- বেকিং সোডা
- লবণ
- লেবু
- বরফ
- পুরাতন ব্রাশ
যেভাবে পরিষ্কার করবেনঃ
বেকিং সোডা ও সাদা ভিনেগার একসাথে মিশিয়ে আপনার রান্নঘরের ষ্টীলের সিংকটিতে লাগিয়ে ৫ মিনিট অপেক্ষা করুন। এরপর গরম পানি দিয়ে সিংকটি ধুয়ে ফেলুন। দেখবেন এতে করে সিংকের কঠিন দাগ উঠে যাবে। এবার ২ কাপ বরফের সাথে লবণ মিশিয়ে আপনার সিংকটি ভরে ফেলুন। এতে আপনার সিংকের খাবারের নোংরা ও ময়লার আস্তরণ আলগা হয়ে আসবে। এবার লেবু দুইভাগে কেটে সিংকে ঘষে কিছুক্ষণ অপেক্ষা করে একটি পুরাতন ব্রাশ দিয়ে সিংক হালকা ঘষতে থাকুন। পরিষ্কার হয়ে আসলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন সিংক তার আগের উজ্জ্বলতা ফিরে পেয়েছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy