1 Answers

সোনার গহনা সামান্য আঘাতে বেঁকে যায়। তাই এ দিকটি বিশেষ খেয়াল রাখতে হবে। স্বর্ণ অনেক দিন পুরোনো হয়ে গেলে এর উজ্জ্বলতা কমে যায়। উজ্জ্বলতা বাড়াতে একটি পাত্রে পানির মধ্যে একটু ডিটারজেন্ট পাউডার মিশিয়ে তার মধ্যে স্বর্ণের গয়না একটু টুথপেস্ট লাগিয়ে কিছুক্ষণ রেখে, টুথব্রাশ দিয়ে সাবধানে হালকাভাবে ঘষে নিন। দেখবেন আপনার স্বর্ণের গয়না আবার নতুনভাবে উজ্জ্বলতা ফিরে পেয়েছে। এরপরও যদি কালচে ভাব থেকে যায়, তাহলে স্বর্ণের দোকানে নিয়ে পলিশ করাতে পারেন। কিন্তু বারবার পলিশের ফলে স্বর্ণের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে যায়।

2715 views Answered

Related Questions

Next steps