1 Answers
তাকে একা ছাড়বেন না (don’t leave him alone)
একাকীত্ব এমন একটি জিনিস যা আমাদের মানসিকভাবে ভীষণ দুর্বল করে তোলে। খারাপ সময়গুলোতে যদি আপনি আপনার ভালোবাসার মানুষটিকে একা ছেড়ে দেন তাহলে সে মনের দিক থেকে আরও ভেঙ্গে পড়বে। তাই একজন যোগ্য সঙ্গী হিসেবে এই সময়টাতে শক্ত হাতে তার হাতটি ধরুন। আপনার এই কাজটিই তাকে অনেকখানি সাহস যোগাবে।
তাকে দোষারোপ করবেন না (don’t blame him)
আপনার প্রিয় মানুষটি যখন খুব খারাপ সময়ের মাঝে দিয়ে যায় তখন তার দরকার এমন একজনকে যে কিনা তাকে আগলে রাখবে। সব সময় সাহস যোগাবে। আর আপনি যদি এসবের ধারে কাছে না যেয়ে তাকেই উল্টো দোষারোপ করেন তাহলে সে হেরে যেতে বাধ্য। তাই দোষারোপ না করে তাকে সাহস যোগাতে তার পাশেই থাকুন।
তার সাথে যতোটা পারেন সময় কাটান (spend time with him)
সমস্ত পৃথিবী যদি আপনার প্রতিকূলে থাকে আর আপনার ভালোবাসার মানুষটি যদি আপনার পাশে থাকে তাহলে অনায়াসে সমস্ত পৃথিবীর সাথে যুদ্ধ করা যায়। ঠিক সেকারণেই আপনার প্রিয় মানুষটি খারাপ সময়ের মধ্য দিয়ে গেলে তার সাথে বেশি বেশি সময় কাটান। আপনার সান্নিধ্যই তাকে সব থেকে বেশি সাহস যোগাবে।
বলুন সে একা নয় (tell him he is not alone)
আপনার প্রিয় মানুষটি এখন একটি অন্ধকার রাস্তায় একা একা পদচারণা করছে। তার পাশে এমন একজনকে খুব দরকার যে এই রাস্তা চলার সাথী হবে। আর এই কাজটি আপনার থেকে বেশি ভালো ভাবে আর কেউ করতে পারবেনা। তাই আপনার ভালোবাসার মানুষটির খারাপ সময়ে তাকে বলুন যে সে একা নয়, আপনি তার সাথেই আছেন।
তাকে নিজের প্রতি খেয়াল রাখতে উদ্বুদ্ধ করুন (encourage them to focus on self-care)
হতাশা আর মানসিকভাবে ভেঙ্গে পড়া মানুষেরা নিজেদের খেয়াল নিতে ভুলে যায় বা নিজের যত্নের নেওয়ার আগ্রহবোধ করেনা। আর তাই আপনার কাজ হবে এই সময় আপনার প্রিয় মানুষটির মনোবল বাড়াতে তার নিজের প্রতি খেয়াল নেওয়ার বিষয়টি মনে করিয়ে দেওয়া।
তার সাথে হাসুন (lough with him)
যে কোন সমস্যার একটি অন্যতম সহজলভ্য ও উপকারি প্রতিষেধক হচ্ছে হাসা। তাই আপনার কাছের মানুষটির দুঃসময়ে তার সাথে হাসুন। তাকে হাসতে সাহায্য করুন খেয়াল রাখুন তার সময়গুলো যেন হাসি খুশীর মধ্য দিয়ে অতিবাহিত হয়।
আপনার ভালোবাসার মানুষটিকে এই খারাপ সময় থেকে বের করে নিয়ে আসতে তাকে বোঝান যা ঘতেছে বা যা হচ্ছে তার জন্য কেবলমাত্র সে দায়ী নয়। সে কেবল পরিস্থিতির শিকার। আপনি যদি আপনার এই কাছের মানুষের মনের চাপ কমাতে পারেন তাহলে আপনাআপনি সাহস সঞ্চার করতে পারবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy