1 Answers
Start->Control Panel->Network Connections এক্সপি-তে Network and Internet Connection এর মধ্যে আপনি একের অধিক নেটওয়ার্ক কানেকশন দেখতে পাবেন। তার মধ্যে যেটি একটিভ বা চালু অবস্থায় আছে সেটাতে মাউসের ডান বাটন চেপে Properties এ যান। উইন্ডোজ ভিসতা ও সেভেনের ক্ষেত্রে Start এর সার্চ বক্সে টাইপ করুন Network and Sharing Center তারপর উপরের রেজাল্টে ক্লিক করুন। Manage Network Connections বা Change Adapter Settings এ যান। একটিভ কানেকশনের প্রোপার্টিসে প্রবেশ করুন। এবার General ট্যাবের অন্তর্গত Configure এ ক্লিক করুন। Advanced এ যান। Property সেকশনে সিলেক্ট এবং হাইলাইট করুন Network Address অথবা Locally Administered Address এবার দেখুন ডান দিকে ডিফল্ট হিসেবে Not Present সিলেক্ট করা থাকে। আপনি Value এর উপরের রেডিও বাটনটি সিলেক্ট করে নতুন ম্যাক বসান। সাধারনত ৬ জোড়া সংখ্যা (০-৯) এবং অক্ষরের (A-F) সমন্বয়ে ম্যাক এড্রেস গঠিত হয়। উদাহরন স্বরূপ 83-25-F4-21-A9-8B আপনি নতুন ম্যাক এড্রেস বসাবেন ড্যাস (-) গুলো বাদ দিয়ে। যেমন : 8325F421A98B এবার ওকে ক্লিক করে বেরিয়ে আসুন। এবার যাচাই করার জন্য Start->Run->বক্সে cmd লিখে এন্টার দিন। কমান্ড এরিয়া খুলবে। এবার টাইপ করুন ipconfig /all কম্পিউটার রিস্টার্ট দিন। এখন যদি আপনি আপনার আগের ম্যাক এড্রেস ফেরত চান তাহলে উপরের সেটিংসে Not Present সিলেক্ট করে দিয়ে কম্পিউটার রিস্টার্ট দিন।