1 Answers
কয়েকশ বছর আগে যোনিপথে ভিনিগার বা অলিভ অয়েলে ভেজানো সপঞ্জ রেখে সন্তান সম্ভাবনা আটকাবার চেষ্টা করা হত। কিন্ত অনেক ক্ষেত্রেই তা সফলতা লাভ করত না। পরে এই পদ্ধতিকে ভিত্তি করে আমেরিকায় ‘টু ডে’ নাম দিয়ে এক ধরনের গর্ভনিরোধক ব্যবস্থা চালু হয়। একটি ৫ সেন্টিমিটার বাই ২.৫ সেন্টিমিটার পলিইউরেথেন ফোম ভেজানো থাকে নোনোজাইনাল-নাইন নামক সপারমিসাইডাল দিয়ে। এই পদ্ধতি যে শতকরা ১০০ ভাগ কার্যকরী, তা মোটেই বলা যায় না। তবে এ কথা অনস্বীকার্য, যে কোনো জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থাই না নেয়ার থেকে যা হোক কিছু ব্যবহারেরও কিছু ফল আছে।
3086 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy