1 Answers

ডায়াফ্রাম মহিলাদের প্রসবদ্বারে বাধা হিসেবে কাজ করে, যার ফলে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটতে পারে না। ১৮৮২ সালে এক জার্মান চিকিৎসক এটি আবিষকার করেন। ডায়াফ্রাম একটি অগভীর পেয়ালার মতো দেখতে, তৈরি হয় কৃত্রিম রবার বা প্লাস্টিক দিয়ে। এর ব্যাস হয় ৫ থেকে ১০ সেন্টিমিটার। এর নিচের দিকে একটি নমনীয় স্প্রিং জাতীয় জিনিস লাগানো থাকে। বিভিন্ন মহিলার ডায়াফ্রাম হবে বিভিন্ন সাইজের, সাইজটি মহিলাকে পরীক্ষা করে নির্ণয় করে নেয়া হয়। শারীরিক মিলনের ঠিক আগে মহিলাকে ডায়াফ্রাম পরে নিতে হবে এবং তারপর আরও অন্তত ৬ ঘন্টা পরে থাকতে হবে।
ডায়াফ্রামের সঙ্গে সবসময় ব্যবহার করতে হয় স্পারমিসাইডাল জেলি। এর মুশকিল হল এটি কেমন করে পরতে হবে তা দেখিয়ে দেয়ার জন্য প্রথমে একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ দরকার। তা ছাড়া পরা, খোলা, রাখা ইত্যাদির ঝামেরার জন্য আমাদের দেশের মহিলাদের মধ্যে এর জনপ্রিয়তা একেবারেই নেই।

3080 views Answered

Related Questions

Next steps