1 Answers
উপকরণ: মিষ্টি কুমড়া ৩০০ গ্রাম, বেসন ১ কাপ, কালিজিরা আধা চা-চামচ, আদাবাটা সামান্য, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, চিনি ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য। প্রণালি: মিষ্টি কুমড়া ধুয়ে চাক চাক করে কেটে লবণ ও চিনি মাখিয়ে রাখতে হবে পাঁচ মিনিট। তারপর বেসন, কালিজিরা, লবণ, হলুদ, মরিচগুঁড়া, আদাবাটা ও পরিমাণমতো পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে, যেন মিশ্রণটি সবজির গায়ে লেগে থাকে। এবার প্রতিটি মিষ্টি কুমড়া বেসনের গোলায় ডুবিয়ে লাল করে ভাজতে হবে।
3003 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy