1 Answers

যা লাগবে
ছোলার বেসন ২০০ গ্রাম, বাটার অয়েল ১ কাপ, চিনি ৩০০ গ্রাম, এলাচ গুঁড়া, গুঁড়া দুধ ১ কাপ, গোলাপ জল ২ টে: চা:।

যেভাবে করবেন
বেসন ঢেলে শুকনো খোলায় বেশ কিছু সময় ধরে ভেজে তুলে রাখুন চুলায় কড়াই চাপিয়ে বাটার অয়েল দিন। গরম হলে এলাচ দারুচিনি ২টি করে দিন। চিনি দিন, আধা কাপ পানি দিয়ে চিনির সিরা বানিয়ে গোলাপ জল ভাজা বেসন ও গুঁড়া দুধ দিয়ে নাড়তে থাকুন। বেসন চিনির সিরার সাথে মিশে গেলে এলাচ গুঁড়া দিয়ে দিন। খামী শুকিয়ে এলে নামিয়ে নিন। হাল্কা গরম থাকতেই হাতে ঘি মেখে লাড্ডুর মতো গোল পাকিয়ে নিন।

2503 views Answered

Related Questions

Next steps