1 Answers
উপকরণ: ছোট করলা ১ কাপ (পাতলা করে কাটা), আলু ১টি, পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, মরিচ গুঁড়া সামান্য, হলুদ গুঁড়া সামান্য, জিরা গুঁড়া আধা চা-চামচ, আদা বাটা আধা চা-চামচ, কাঁচামরিচ ফালি ২টি, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো, পানি ১ কাপ। প্রণালি: কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, জিরা, লবণ ও সামান্য পানি দিয়ে মসলা কষাতে হবে। মসলা কষানো হলে আলু কুচি দিতে হবে। আলু সেদ্ধ হয়ে এলে উচ্ছে দিতে হবে। একটু নেড়ে ১ কাপ পানি দিতে হবে। উচ্ছে সেদ্ধ হয়ে মাখামাখা হলে কাঁচা মরিচ ও ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করা যায়।
2957 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy