1 Answers
উপকরণ : উচ্ছে ৪-৫টি, আলু মাঝারি ১টি, হলুদ বাটা ১ চামচ, কাসুন্দি বড় ১ চামচ, আস্ত সরষে ১ চা চামচ, তেজপাতা ২টি, ফোড়নের জন্য মেথি আধা চা চামচ, আদাকুচি ১ চা চামচ, সামান্য আটা, লবণ, মিষ্টি ও তেল পরিমাণমতো। প্রণালী : উচ্ছে চারফালি করে কেটে ধুয়ে নিন। আলু ও খোসা ছাড়িয়ে চারফালি করে কেটে রাখতে হবে। কড়াইতে তেল গরম করে উচ্ছে ভেজে নিন হালকা করে, উঠিয়ে রেখে এই তেলে সরষে, মেথি, আদা ও তেজপাতা ফোড়ন দিয়ে সুগন্ধ বের হলে আলু দিন। কিছুক্ষণ নাড়াচড়া করে হলুদ, লবণ, মিষ্টি ও অল্প করে পানি দিন। আলু সেদ্ধ হলে ভাজা উচ্ছে দিন। কিছুক্ষণ পর কাসুন্দির সঙ্গে একটু আটা গুলে ঢেলে দিন। ফুটলে নামিয়ে নিতে হবে। ঝোল খুব পাতলা বা ঘন হবে না।
2958 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy