1 Answers

উপকরণ: টমেটো ৬টা, মিহি করে কুচিয়ে নেওয়া বাঁধাকপি ১ কাপ, কিশমিশ ১০ গ্রাম, আদাবাটা ১ চা-চামচ, পনির টুকরা ১ কাপ, লবণ ও চিনি পরিমাণমতো। প্রণালি: বাঁধাকপি, আদাবাটা, লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়ে কিশমিশ, পনির ও চিনি মিশিয়ে হালকা জ্বালে ভেজে রাখুন। টমেটোর ওপরের অংশ সামান্য করে কেটে নিয়ে ভেতরে খালি করে নিন। এবার টমেটোর মধ্যে বাঁধাকপির পুর ভরে নিয়ে ওভেনে ২৫০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১০ মিনিট বেক করে নামিয়ে নিন।

2873 views Answered

Next steps