1 Answers

উপকরণ: গরুর মাংসের কিমা আধা কেজি, ছোলার ডাল (ভেজানো) ১০০ গ্রাম, পেঁয়াজ মোটা করে কাটা ২টি বড়, রসুন কোয়া আস্ত ৫-৬টি, আদা মোটা করে কাটা ১টি, আস্ত জিরা আধা চা-চামচ, আস্ত ধনে আধা চা-চামচ, আস্ত শুকনা মরিচ ৪-৫টি, কালো গোলমরিচ ৪-৫টি, লবঙ্গ ২-৩টি, এলাচ, দারচিনি (ছোট) ১টি করে, লবণ পরিমাণমতো। মাখানোর জন্যঃ ডিম ফেটানো ১টি, কাবাব মসলা আধা চা-চামচ, বেরেস্তা মিহি গুঁড়া ১ টেবিল-চামচ, কিশমিশ ১ টেবিল-চামচ ও চিনি স্বাদমতো। পুরের জন্যঃ মিহি পেঁয়াজকুচি ১ কোয়া, পুদিনাপাতার কুচি ১ টেবিল-চামচ, কাঁচা মরিচের কুচি ৩-৪টি, লেবুর রস সামান্য, লবণ স্বাদমতো। ভাজার জন্য সয়াবিন তেল যা লাগে। প্রণালি: পুর ও মাখানোর উপকরণ বাদে বাকি সবকিছু একসঙ্গে একটি সসপ্যানে পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করে পাটায় মিহি করে বেটে নিন। এর সঙ্গে মাখানোর সব উপকরণ মিশিয়ে ১৫-২০টি ভাগ করে নিন। এবার পুরের উপকরণ একসঙ্গে মেখে মাংসের ভাগগুলোতে ভরে নিয়ে কাবারের আকৃতি করে নিন। এবার তেল গরম করে কাবাবগুলো বাদামি করে ভেজে নিন।

2712 views Answered

Next steps