1 Answers

উপকরণ : কাঁচা কাঁঠালের সিদ্ধ করা টুকরো ২৫০ গ্রাম, রুই মাছের টুকরো ৪টি, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, আদা, রসুন, জিরা বাটা ১ চা চামচ করে, হলুদ, মরিচ গুঁড়া ১ চা চামচ করে, কাঁচামরিচ ৪-৫টি, তেল আধা কাপ, লবণ স্বাদমতো, পানি পরিমাণমতো। প্রস্তুত প্রণালী : একটি পাত্রে সামান্য লবণ ও হলুদ দিয়ে কাঁচা কাঁঠাল টুকরোগুলো সিদ্ধ করে নিতে হবে। অন্য একটি পাত্রে তেল দিয়ে গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি কর ভেজে নিয়ে, সঙ্গে সব মসলা দিয়ে সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো মসলায় মাছ টুকরো দিয়ে ৪-৫ মিনিট কষাতে হবে। কষানো মাছ একটি বাটিতে তুলে রাখতে হবে। বাকি মসলায় সিদ্ধ করা কাঁঠাল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার ঢাকনা খুলে পরিমাণমতো পানি দিয়ে কষানো মাছ উপরে বিছিয়ে দিয় ঢেকে দিন ১০ মিনিটের জন্য। কাঁচামরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার কাঁচা কাঁঠালে রুই মাছ।

2503 views Answered

Next steps