1 Answers
উপকরণ : রুই মাছ ৮ টুকরা, আখের গুড় সিকি কাপ, আদাবাটা আধা চা-চামচ, জলপাই তেল ৪ টেবিল চামচ, রসুনবাটা আধা চা-চামচ, গোলমরিচের গুঁড়া সিকি চা-চামচ, ধনেপাতা কুচি ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, চাট মসলা ২ টেবিল চামচ, গাজর কুচি করা আধা কাপ, বিট লবণ আধা চা-চামচ, ক্যাপসিকাম কুচি আধা কাপ, তেঁতুলের মাড় ২ টেবিল চামচ, নুডলস সেদ্ধ আধা কাপ, সরিষা আধা চা-চামচ, আলু সেদ্ধ আধা কাপ, লবণ পরিমাণমতো। প্রণালি : আদা, রসুন ও সামান্য লবণ দিয়ে মাছ সেদ্ধ করে কাঁটা বেছে রাখতে হবে। পাত্রে তেল দিয়ে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ চকচকে হলে একে একে সবজি, নুডলস ও আলু দিয়ে নাড়তে হবে। একটু পর গুড় ও তেঁতুলের মাড় বাদে বাকি উপকরণগুলো দিয়ে নাড়তে হবে। সঙ্গে মাছগুলোও দিতে হবে। তেঁতুলের মাড় ও গুড় আধা কাপ পানি দিয়ে গুলিয়ে ওই সবজির মিশ্রণে দিতে হবে এবং ভালোভাবে নেড়ে মেশাতে হবে। এবার লবণ চেখে স্বাদ দেখে নামাতে হবে। দোসা তৈরির উপকরণ : আতপ চাল ২ কাপ, মাষকলাই ডাল ১ কাপ, পানি ২ কাপ, লবণ স্বাদমতো। প্রণালি : চাল-ডাল ছয় ঘণ্টা ভিজিয়ে রেখে ২ কাপ পানি দিয়ে ব্লেন্ড করে গরম জায়গায় ঢেকে রাখুন কিছুক্ষণ। বড় তাওয়ায় এক টেবিল-চামচ তেল ছড়িয়ে দিন। এক কাপ চাল-ডালের পেস্ট নিয়ে চামচের উল্টো পিঠ দিয়ে ছড়িয়ে দিন। যতটা সম্ভব পাতলা করুন। ঢেকে দিন। একটু পর খুব সাবধানে উঠিয়ে নিন, যেন দোসার কোনো অংশ না ভাঙে। এবার তাতে মাছের পুর বিছিয়ে রোল করে যেকোনো চাটনি দিয়ে পরিবেশন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy