1 Answers

উপকরণ : শিম ৩০০ গ্রাম, টমেটো ২০০ গ্রাম, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ ২টি, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী এবং তেল ও পানি পরিমাণমতো। পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ। প্রস্তুত প্রণালি : প্রথমে সব তরকারি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন। টমেটো ও শিম বড় বড় টুকরা করুন। একটি কড়াইয়ে তেল গরম করুন। তেলে পেঁয়াজ হালকা ভেজে তাতে সব বাটা ও গুঁড়া মসলা এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মসলা কষিয়ে নিন। তাতে শিম ও টমেটো এবং পরিমাণমতো পানি দিয়ে তরকারি ঢেকে রান্না করুন ১০ মিনিট। তরকারি মাখামাখা হয়ে এলে এতে ধনেপাতা কুচি, কাঁচামরিচ এবং জিরা গুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

2878 views Answered

Next steps