1 Answers

উপকরণ: রসুন বাটা আধা কাপ, চ্যাপা শুঁটকি ৫০ গ্রাম, মরিচ বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, লবণ স্বাদমতো, ফিস সস ১ চা চামচ, তেল এক কাপের চার ভাগের এক ভাগ, কাঁচামরিচ ৫টি। যেভাবে তৈরি করবেন: ১. শুঁটকি ভালো করে ধুয়ে বেটে নিন। ২. কড়াইতে তেল গরম হলে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ কুচি ভাজা হলে রসুন, মরিচ, শুঁটকি ও লবণ দিয়ে ভুনতে থাকুন। ৩. ভুনা হয়ে এলে কাঁচামরিচ চিরে দিন। ফিশ সস দিন। ৪. কড়াই থেকে আলগা হয়ে তেল চকচকে হলে নামিয়ে নিন। ৫. পরিবেশন করুন ভাত, রুটি কিংবা চিতই পিঠার সঙ্গে।

2741 views Answered

Related Questions

Next steps