1 Answers

উপকরণ : ইলিশ মাছ ৬ টুকরা, শজনে ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ চা-চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা আধা চা-চামচ, জিরার গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, হলুদের গুঁড়া আধা চা-চামচ, লাল মরিচবাটা আধা চা-চামচ, টমেটো কুচি বা পিষে নেওয়া ১ চা-চামচ, ধনেপাতা পরিমাণমতো, কাঁচা মরিচ ২-৩টি ও তেল ২ টেবিল চামচ। প্রণালি : মাছে হলুদ, মরিচ ও লবণ মেখে ভেজে তুলে নিতে হবে। তেলে সব মসলা কষিয়ে শজনে ঢেলে দিতে হবে। সামান্য পানি দিয়ে শজনে সেদ্ধ করে ভাজা মাছ, কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে

2481 views