1 Answers

উপকরণ : গরুর মাংস আধা কেজি, শসা লম্বা স্লাইস আধা কাপ, গাজর লম্বা স্লাইস আধা কাপ, ক্যাপসিকাম আধা কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, চাল ভাজা গুঁড়া চার ভাগের এক কাপ, অলিভ অয়েল ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, আদা কুচি ১ চা চামচ, রসুন চপকাট ১ চা চামচ, কাঁচামরিচ চপকাট ১ টেবিল চামচ, লবণ ১ টেবিল চামচ, টেস্টিং সল্ট আধা চা চামচ, সয়াসস ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ। প্রস্তুত প্রণালি : প্রথমে মাংস ১ ইঞ্চি লম্বা করে কেটে ফ্রাই প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে স্যালো ফ্রাই করে নিন। সব সবজি লম্বা স্লাইস করে কেটে হালকা স্যালো ফ্রাই করে নিন। এবার সার্ভিং ডিশে সব উপকরণ একেক করে নিয়ে লেবুর রস, অলিভ অয়েল, ধনেপাতা কুচি, আদা, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, লবণ একসঙ্গে মিশিয়ে মেখে নিন। ওপরে চালভাজা গুঁড়া দিয়ে পরিবেশন করুন।

2652 views Answered

Next steps