1 Answers

উপকরণঃ ছোলা পৌনে ১ কাপ, যেকোনো সবজি টুকরা আধা কাপ, বিটলবণ আধা চা চামচ, শসা ১ টেবিল চামচ, আনারস আধা কাপ, কাঁচা মরিচ কুচি ১ চা চামচ, খেজুর আধা কাপ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, আলু সিদ্ধ ৩টি, ডালিম পরিমাণমতো, নাশপাতি ১টি, লেবুর রস ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো। যেভাবে তৈরি করবেনঃ ১. ছোলা সারা রাত ভিজিয়ে রেখে অল্প সিদ্ধ করে নিন। ২. আনারস, খেজুর, আলু সিদ্ধ, নাশপাতি চারকোনা করে কাটুন। ৩. সবজি হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিন। ৪. এরপর ছোলা, সবজি ও ফলের সঙ্গে বিটলবণ, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, লবণ, লেবুর রস একসঙ্গে মিশিয়ে পরিবেশন করুন।

2660 views