2 Answers

উপকরণ: মুরগির মাংস ৩০০ গ্রাম, আদা বাটা এক চা-চামচ, রসুন বাটা এক চা-চামচ, বারবিকিউ সস পরিমাণমতো, শুকনা মরিচ গুঁড়া এক চা চামচ, লবণ পরিমাণমতো, চিলি সস ১ চা-চামচ। প্রণালি: প্রথমে মাংস কিউব করে কেটে ধুয়ে নিন। এরপর পরিষ্কার পাত্রে আদা বাটা, রসুন বাটা, বারবিকিউ সস, চিলি সস, মরিচ গুঁড়া, লবণ ইত্যাদি মিশিয়ে ভালো করে মেখে নিন। এবার ২০ মিনিট রেখে দিন। বার বি কিউ চুলা না থাকলে মাইক্রোওভেনে চার মিনিট পর্যন্ত গ্রিল করে নিন। এরপর ননস্টিক ফ্রাইপ্যানে অল্প তেল গরম করে নিন। প্যানে চিকেন ফ্রাই করার সময়ে সব ধরনের সস আলতো করে ভাজতে হবে। ১০ মিনিট ফ্রাই করলেই হয়ে যাবে। এরপর সবজি বা ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করুন। বারবিকিউ বিফ স্পেয়ার রিবস উপকরণ টুকরো টুকরো করে কাটা পাঁজরের হাড়সহ গরুর মাংস ১ কেজি, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, তেজপাতা ৩টি, স্যালারি ১০০ গ্রাম, মাঝারি সাইজের গাজর কুচানো ১টি, লবন ১ চা চামচ ও বারবিকিউ সস। প্রণালী শুরুতেই টুকরো টুকরো করে কাটা পাঁজরের হাড়সহ গরুর মাংস একটি পানি ভর্তি সসপ্যানে গোলমরিচ গুঁড়া, তেজপাত, স্যালারি, কুচানো গাজর, ১ চামচ লবণ দিয়ে চড়া তাপে চুলোয় বসিয়ে দিন। টগবগে পানিতে ১ ঘণ্টা ফুটানোর পর মাংসগুলো নরম হয়ে এলে চুলোর তাপ কমিয়ে দিন। চুলো তেকে মাংসের টুকরোগুলো নামিয়ে পূর্বেই তৈরি করে রাখা অর্ধেক বারবিকিউ সস মাখিয়ে নিন। গ্রিনওয়েনে মাঝারি আঁচে ৩০ মিনিট রাখার পর টুকরোগুলো নামিয়ে রাখুন। বাকি অর্ধেক বারবিকিউ সস পুনরায় মাংসের টুকরোগুলোতে লাগিয়ে আলু ও সবজিসহ গরম গরম পরিবেশন করুন।

3762 views Answered
উপকরণ : গরুর মাংস আধা কেজি, শসা লম্বা স্লাইস আধা কাপ, গাজর লম্বা স্লাইস আধা কাপ, ক্যাপসিকাম আধা কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, চাল ভাজা গুঁড়া চার ভাগের এক কাপ, অলিভ অয়েল ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, আদা কুচি ১ চা চামচ, রসুন চপকাট ১ চা চামচ, কাঁচামরিচ চপকাট ১ টেবিল চামচ, লবণ ১ টেবিল চামচ, টেস্টিং সল্ট আধা চা চামচ, সয়াসস ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি : প্রথমে মাংস ১ ইঞ্চি লম্বা করে কেটে ফ্রাই প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে স্যালো ফ্রাই করে নিন। সব সবজি লম্বা স্লাইস করে কেটে হালকা স্যালো ফ্রাই করে নিন। এবার সার্ভিং ডিশে সব উপকরণ একেক করে নিয়ে লেবুর রস, অলিভ অয়েল, ধনেপাতা কুচি, আদা, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, লবণ একসঙ্গে মিশিয়ে মেখে নিন। ওপরে চালভাজা গুঁড়া দিয়ে পরিবেশন করুন।
3762 views Answered

Related Questions

Next steps