1 Answers

উপকরণ : সিদ্ধ চিকেন কিমা ১ কাপ, ধনে পাতা ১ টে. চামচ, শসা কুচি ১ কাপ, লবণ পরিমাণ মতো, ডিম ৪টি, টমেটো ২টি, মেয়োনিজ পরিমাণ মতো। প্রস্তুত প্রণালি : চিকেন সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিন। ডিম সিদ্ধ করে নিন। শসা কুচি করে নিন। টমেটো কুচি করে নিন। ডিম সিদ্ধ কেটে ২ ভাগ করে নিন। কুসুম বের করে নিন। এবার চিকেন কিমা, শসা কুচি, ডিমের কুসুম মেয়োনিজ টমেটো কুচি করে এক সঙ্গে মেখে নিন। এবার ডিমের সাদা অংশের ভেতরে স্টাফিং ভরে নিন। তৈরি হয়ে গেল স্টাফ এগ সালাদ।

2735 views Answered

Next steps