1 Answers

উপকরণঃ আনারস (টুকরা করা) ১টা, বরফ ঠান্ডা পানিতে ভেজানো লেটুসপাতা ১৬-২০টা, মাঝারি আকারের শসা (টুকরা করা) ২টা ড্রেসিংয়ের জন্যঃ লেবুর রস ২ টেবিল চামচ, আনারসের রস ৩ টেবিল চামচ ৬, মধু ১ টেবিল চামচ, গোলমরিচ আধাভাঙা ৭-৮ টা, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো প্রণালীঃ সব উপকরণ মিলিয়ে ১৫/২০ মিনিট রেখে দিতে হবে। খাওয়ার ঠিক আগে আনারস, লেটুস পাতা ও শসার সঙ্গে ড্রেসিং মিশিয়ে (হালকাভাবে মেলাতে হবে) তাৎক্ষণিকভাবে পরিবেশন করতে হবে। ইচ্ছে হলে বেগুনি বাঁধাকপি টুকরো করে আধা কাপ কিউব দেওয়া যায়।

2648 views