1 Answers

উপকরণ : পটোল গোল গোল করে কাটা ১ কাপ, বরবটি ছোট ছোট টুকরা করা হাফ কাপ, আলু কিউব করে কাটা হাফ কাপ, গাজর কিউব করে কাটা হাফ কাপ, পেঁপে কিউব করে কাটা হাফ কাপ, টমেটো কিউব করে কাটা হাফ কাপ, আনারস কিউব করে কাটা ১ কাপ, কাঁচামরিচ আস্ত ৫-৬টি, হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ কিউব করে কাটা হাফ কাপ, তেল ও পানি পরিমাণমতো। প্রস্তুত প্রণালি : সব তরকারি আলাদা আলাদা করে অল্প সেদ্ধ করে নিন। একটি কড়াইয়ে তেল গরম করে এতে পেঁয়াজসহ সব উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে তারপর আনারস দিয়ে আবার কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে রান্না শেষ করে সাজিয়ে পরিবেশন করুন।

2821 views Answered

Related Questions

Next steps