1 Answers
উপকরণ : মাঝারি ইলিশ মাছ ১টি, মাঝারি আনারস ১টি, পেঁয়াজকুচি ১ কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, আদাবাটা আধা চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, সয়াবিন তেল পৌনে এক কাপ, নারকেল দুধ ২ কাপ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ৫-৬টি। প্রণালি : মাছ বড় টুকরো করে কেটে হলুদ মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে। আনারস সবজি কুরানি দিয়ে কুরিয়ে নিতে হবে। গরম তেলে পেঁয়াজকুচি ঘিয়ে রং করে ভেজে, সব বাটা ও গুঁড়া মসলা কষিয়ে নিতে হবে। এবার আনারস দিয়ে কিছুক্ষণ ভুনে নারকেলের দুধ দিতে হবে। ফুটে উঠলে মাছ ও লবণ দিতে হবে, আনারস টক হলে স্বাদমতো চিনি দিতে হবে। ঝোল কমে তেলের ওপর এলে কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে।
2648 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy