1 Answers
উপকরণ : ময়দা ২ কাপ, বাটার ২০০ গ্রাম, ডিম ২টা, সয়াবিন তেল ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, বিটলবণ ১ চা চামচ, টালা শুকনা মরিচ ১ চা চামচ। প্রস্তুত প্রণালি : ময়দা, ডিম, সয়াবিন তেল ও লবণ সব একসঙ্গে ভালো করে মেখে পানি দিয়ে পরোটার মতো খামির তৈরি করতে হবে। খামির থেকে রুটি বেলে তার ওপর বাটার লাগিয়ে প্যাটিসের মতো ভাঁজ দিতে হবে। এরপর ছোট করে কেটে একটু মুড়িয়ে নিতে হবে। সবশেষে কনভেকশন ওভেনে ২২০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ৩০-৩৫ মিনিট বেক করুন। নামাবার পর বিটলবণ ও টালা শুকনা মরিচ ওপরে ছড়িয়ে দিন।
2509 views
Answered