1 Answers

উপকরণ : দুধ আধা কেজি, চিনি ২৫০ গ্রাম, এলাচ গুঁড়ো ৪টি, ঘি ১ টেবিল চামচ। যেভাবে তৈরি করবেন : অল্প আগুনে দুধ নেড়ে ঘন করে নিতে হবে। এরপর চিনি দিয়ে নাড়তে হবে। ঘন হয়ে গেলে মাঝে মাঝে চামচ দিয়ে নারুন এবং দুধ ঠান্ডা হলে আবার চুলায় দিতে হবে। খুব ঘন হয়ে হাড়ির তলায় লাগিয়ে একটু ঘি দিয়ে দিন। যখন আঠা আঠা হয়ে আসবে তখন খুব তাড়াতাড়ি ২/৩ জনে মিলে পানিতে হাত ধুয়ে ভেজা হাতে সন্দেশের জারে কিংবা হাতের তালুতে চেপে সন্দেশের আকার তৈরি করে নিন। এটা ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে। আর তখনই তৈরি হয়ে যাবে মজাদার দুধের সন্দেশ।

2681 views Answered

Next steps