1 Answers

উপকরণঃ
ছানা দেড় কাপ
চিনি আধা কাপ
এলাচ গুঁড়া আধা চা চামচ
পেস্তা বাদাম ৮/১০ টা
আমন্ড বাদাম ৮/১০ টা
জাফরান পরিমাণমতো
গরম দুধ ১ টেবিল চামচ

ছানা তৈরিঃ
দুধ ১ কেজি, সাদা ভিনেগার আধা কাপ ও পানি আধা কাপ একসঙ্গে মিলিয়ে নিতে হবে। দুধ জ্বাল করে একটা বলক তুলে নিতে হবে। এখন চুলা বন্ধ করে ভিনেগার মেলানো পানিটা ঢেলে দিতে হবে। ছানা ঠান্ডা হলে কাপড়ে ছেঁকে ঝুলিয়ে রাখতে হবে।

প্রণালীঃ
এক কাপ গরম পানিতে পেস্তা বাদাম ভিজিয়ে রাখতে হবে পাঁচ মিনিট। পানি থেকে তুলে খোসা ফেলে ছোট ছোট করে চপ করে নিতে হবে। গরম দুধ ও জাফরান গুঁড়া দিয়ে মিলিয়ে চপ করে রাখা বাদাম দিয়ে মেলাতে হবে। এবার ভালো করে ছানা মোথে চিনি ও এলাচ গুঁড়া দিয়ে প্যানে ৫-৬ মিনিট জ্বাল করে নিতে হবে অল্প আঁচে। ঘন ঘন নাড়তে হবে। চুলা বন্ধ করে নেড়ে নেড়ে মিলাতে হবে। কিছুটা ঠান্ডা হলে সন্দেশের আকার দিয়ে বাদাম ও জাফরানের মিশ্রণে সাজিয়ে পরিবেশন করতে হবে।

2560 views Answered

Next steps