1 Answers

উপকরণঃ
১. ছানা ৫ কাপ
২. চিনি ২ কাপ
৩. এলাচ গুঁড়া আধা চা চামচ
৪. মাওয়া প্রয়োজনমতো

ছানা তৈরিঃ
দুধ ১ লিটার, সিরকা আধা কাপ, পানি পৌনে ১ কাপ, ময়দা ১ টেবিল চামচ। দুধে ময়দা গুলিয়ে ফুটিয়ে নিতে হবে। এবার চুলার জ্বাল কমিয়ে সিরকা ও পানি একসঙ্গে মিশিয়ে ঐ দুধে ঢেলে দিতে হবে। যখন সবুজ পানি বের হবে তখন ছানা হয়ে যাবে। ঠান্ডা করে ছেঁকে নিতে হবে।

প্রণালীঃ
৪ কাপ ছানা ও ২ কাপ চিনি একসঙ্গে জ্বাল দিতে হবে। চিনি গলে ও ছানা মাখা মাখা হলে চুলা থেকে নামিয়ে বাকি ১ কাপ ছানা ও এলাচ গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে ১টা ট্রেতে বিছিয়ে দিতে হবে সমানভাবে। ওপরে মাওয়া ছিটিয়ে পিস করে কেটে নিলেই সন্দেশ তৈরি হয়ে গেল। তৈরির পর পছন্দমতো ছাঁচে ঢেলে দিতে হবে। এখন উল্টিয়ে পাত্রে সাজিয়ে পরিবেশন করুন


 

2696 views Answered

Next steps