1 Answers
উপকরণ
বিলম্বি ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, আদা কুচি ১ টেবিল চামচ, এলাচ ২-৩টি, দারুচিনি ৩ টুকরা, মৌরি আধা চামচ, সিরকা ১ কাপ, চুন আধা চামচ, লবণ স্বাদমতো, শুকনা মরিচ কুচি ৩টি, সোডিয়াম বেনজয়েট সিকি চামচ, সিরকা ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. বিলম্বি ধুয়ে কাঁটাচামচ দিয়ে কেচে চুনের পানিতে ভিজিয়ে রাখুন চার ঘণ্টা।
২. এরপর ধুয়ে এক দিন রোদে দিন।
৩. কড়াইতে সিরকা ও চিনি দিয়ে জ্বাল দিন। এর মধ্যে এলাচ, দারুচিনি, মরিচ, আদা ও মৌরি দিয়ে ঘন সিরা বানান।
৪. এরপর বিলম্বি দিয়ে জ্বাল দিন। ঘন হলে নামিয়ে সোডিয়াম বেনজয়েট গুলে দিন।
৫. ঠাণ্ডা করে বয়ামে রাখুন।
2835 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy