1 Answers
উপকরণ: ফুলকপি একটি ধনে গুঁড়া আধা চা চামচ ঘি এক টেবিল চামচ নারকেল বাটা দুই টেবিল চামচ নারকেলের দুধ এক কাপ আস্ত চিনাবাদাম ১০-১২ টি সরিষা বাটা এক চা চামচ সিরকা এক চা চামচ পানি ও লবণ প্রয়োজনমত বাদাম বাটা এক টেবিল চামচ রসুন কুঁচি এক চা চামচ কাঁচা মরিচ চার-পাঁচটি হলুদ আধা চা চামচ পেঁয়াজ কুঁচি আধা কাপ ধনেপাতা ও এলাচ গুঁড়া সামান্য মরিচ আধা চা চামচ তেল চার টেবিল চামচ টমেটো কুঁচি একটি আদা, রসুন ও পেঁয়াজ মিশিয়ে বাটা এক টেবিল চামচ তেজপাতা দুটি প্রণালী: ১) সব ফুলকপি ধুয়ে একটু লবণ ও হলুদ দিয়ে অল্প ভাঁজুন। ২) এবার অন্য হাঁড়িতে তেল গরম হলে রসুন, পেঁয়াজ ও তেজপাতা ভেজে টমেটো কুঁচি ও অন্য সব বাটা মসলা দুধ দিয়ে রান্না করুন। গুঁড়া মসলাও দিন। ৩) এবার ভাজা ফুলকপি দিয়ে আরও একটু রান্না করে চিনি ও সিরকা দিয়ে বাকি দুধ দিন। প্রয়োজনে পানি দেওয়া যাবে। ৪) একটু হয়ে এলে ওপরে কাঁচা মরিচ ও ধনেপাতা দিন। ৫) নামিয়ে ওপরে আস্ত চিনাবাদাম ঘি, এলাচ গুঁড়া ছড়িয়ে পরিবেশন করুন।