1 Answers

যা লাগবে : মুগডাল বাটা ২ কাপ, চালের গুঁড়ার কাই সমপরিমাণ, গুড় ২ কাপ, তেল ভাজার জন্য।

যেভাবে করবেন : ডাল বাটা ও গুঁড়ার কাই এক সঙ্গে মেখে ভালো করে মিশিয়ে নিন। একটা কড়াইয়ে গুড় জাল দিয়ে সিরা তৈরি করুন। এবার কাই দিয়ে মোটা রুটি বেলে ছাঁচ দিয়ে ডিজাইন করে কেটে নিন। পিঠার ভেতর রস ঢোকার জন্য মাঝে মাঝে ছুরি দিয়ে চিরে দিন। এবার পিঠাগুলো গরম তেলে ভেজে রসে ডুবিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন।

2497 views Answered

Next steps